শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নবনির্বাচিত রাষ্ট্রপতি সাহাবুদ্দিন’র বাসভবনে দোয়া মাহফিল

নবনির্বাচিত রাষ্ট্রপতি সাহাবুদ্দিন’র বাসভবনে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক:

মহান একুশে ফেব্রুয়ারি ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে ভাষা শহীদদের স্মরণ ও তাদের আত্মার মাগফিরাত কামনা করে নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন’র বাসভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর গুলশানে আজ মঙ্গলবার বাদ আছর এই দোয়া অনুষ্ঠিত হয়। এসময় নবনির্বাচিত রাষ্ট্রপতি, তার পরিবারের সদস্যবর্গ, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। নিরাপত্তাজনিত কারণে তিনি শহীদ মিনারে যেতে না পারায় গুলশানে নিজ বাসভবনে মিলাদের আয়োজন করেন।

এর আগে ভাষা শহীদ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গবন্ধুর শহীদ পরিবারবর্গের আত্মার মাগফেরাত কামনায় করে কোরআন খতম করা হয়। মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম মাওলানা আব্দুল কালাম।
এসময় নবনির্বাচিত রাষ্ট্রপতির মো. সাহাবুদ্দিন বলেন, আমরা বাংলা ভাষা পেয়েছি ভাষা সংগ্রামীদের আত্মত্যাগের বিনিময়ে। তাদের অবদান বাঙালি জাতির ইতিহাসে অমর হয়ে আছে।

দোয়া ও মোনাজাতের মাধ্যমেও তাদের রুহের মাগফেরাত কামনা করা হয়। দেশের কল্যাণ কামনা করা হয়। দেশের জন্য প্রাণ উৎসর্গকারী সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে মনোনীত হন দুদকের সাবেক কমিশনার ও সাবেক সিনিয়র জেলা জজ মো. সাহাবুদ্দিন। এ পদে আর কোনো প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন তাকে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করে। পরে তার নিয়োগ সংক্রান্ত গেজেট প্রকাশ করে সরকার।

বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ ২৩ এপ্রিল শেষ হচ্ছে। তার মেয়াদ শেষ হওয়ার পর সেখানে অধিষ্ঠিত হবেন মো. সাহাবুদ্দিন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com