শিরোনাম :
খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ-সড়ক অবরোধ সিলেটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম হরমুজ প্রণালি চালু ও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের ৫ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ২ নম্বর সংকেত জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন দেশে বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ সাত জেলায় ১৪ জনের মৃত্যু লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন করছে’ হেজবুল্লাহ:নেতানিয়াহু লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু দেশের কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন : পার্বত্যমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ক্ষমা চাইলেন সেই পরিচারিকা

ক্ষমা চাইলেন সেই পরিচারিকা

বিনোদন ডেস্ক:

বলিউডের প্রতিষ্ঠিত অভিনেতা, অথচ নওয়াজ উদ্দিন সিদ্দিকির জীবনে এই মুহূর্তে যেন ঝড় বয়ে যাচ্ছে। প্রাক্তন স্ত্রী আলিয়ার সঙ্গে আইনি ঝামেলা চলছেই। এর মধ্যেই দুদিন আগে নওয়াজের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন অভিনেতার দুবাই-এর বাড়ির পরিচারিকা। কেঁদে কেঁদে ভিডিওতে নওয়াজের বিরুদ্ধে সরব হতে দেখা যায় স্বপ্না নামের সেই পরিচারিকাকে। কিন্তু অভিযোগের দু’দিনও কাটল না। এখন সম্পূর্ণ ভিন্ন কথা বলছেন তিনি।

আলিয়া সিদ্দিকীর আইনজীবী রিজওয়ান সিদ্দিকির পোস্ট করা ভিডিওতে স্বপ্না কেঁদে কেঁদে বলেছিলেন, চাকরির নামে তাকে দুবাইতে নিয়ে গিয়ে বাচ্চা দেখাশোনার কাজ করাচ্ছিলেন নওয়াজ। তাকে বেতনও দেওয়া হয়নি। আলিয়া বাচ্চাদের নিয়ে দুবাই থেকে চলে আসার পরও তাকে দুবাইয়ের বাড়িতে আটকে রাখা হয়েছে, এমনকি তার কাছে খাবারের জন্যও কোনো অর্থকড়ি দেওয়া হয়নি। তবে অভিযোগ করার ২৪ ঘণ্টা পার হতে না হতেই স্বপ্না ফের কাঁদতে কাঁদতে ক্ষমা চেয়ে নিলেন।

নতুন ভিডিওতে নওয়াজের দুবাইয়ের বাড়ির পরিচারিকাকে বলতে শোনা যায়, “আমি নওয়াজ স্যারের কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। জানি আমি ক্ষমার যোগ্য নই। কিন্তু আমি যা করেছি, কারো চাপে করেছি। আমি চাই না আপনার সঙ্গে খারাপ কিছু ঘটুক। আপনি ভীষণই ভালো মানুষ, যা হয়েছে তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও দেখেছেন তা সম্পূর্ণ ভুল। আসলে ম্যাডাম আপনাকে মিথ্যা মামলায় ফাঁসাতে চাইছেন। আমি শুধু বলব, আপনি বাড়ি ফিরে যান।”
নতুন ভিডিওতে পরিচারিকা স্বপ্না ‘ম্যাডাম’ আপনাকে মিথ্যা মামলায় ফাঁসাচ্ছেন বললেও তিনি আলিয়ার নাম নেননি। তবে তার কথায় স্বপ্না কাকে নিশানা করেছেন।

এদিকে স্বপ্না ক্ষমা চাওয়ার পরপরই আলিয়ার আইনজীবী রিজওয়ান ফের সোশ্যাল মিডিয়ায় লেখেন, গরিব মেয়ে স্বপ্নাকে নওয়াজের প্রতিনিধিরা প্ররোচনা দিচ্ছেন, বিমানবন্দরে ফুল মেকআপে দেখা গেছে ওকে।

প্রসঙ্গত, ২০২১ সালে নওয়াজউদ্দিন সিদ্দিকির স্ত্রী আলিয়া দুই সন্তানকে নিয়ে দুবাইতে চলে যান। চলতি বছরের জানুয়ারিতেই আলিয়া ভারতে ফিরে আসেন। তারপর থেকে অভিনেতার সঙ্গে আন্ধেরির বাড়িটি নিয়ে লড়াই চলছে। বিয়ে নিয়েও রয়েছে আইনি জটিলতা। নওয়াজ উদ্দিনের আইনজীবী সম্প্রতি দাবি করেছেন যে, আলিয়া এখনও তার প্রথম স্বামী বিনয় ভার্গবের সঙ্গে বিবাহিত। নওয়াজউদ্দিন এবং আলিয়া ২০১১ সালে বিয়ে করেন।

এর আগে আলিয়া পুলিশের কাছে গিয়ে এফআইআর করেছিলেন নওয়াজের মায়ের নামে। অভিযোগ এনেছিলেন তাকে খেতে তো দেওয়া হচ্ছে না, ব্যবহার করতে দেওয়া হচ্ছে না বাড়ির বাথরুম। আবার তার ক’দিন পরই আরও একটি ভিডিওতে দেখা যায় আলিয়া নওয়াজের বাড়ির সামনে গিয়ে অভিনেতার সঙ্গে ঝগড়া করছেন। যেটি আলিয়াই আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। নওয়াজকে এভাবে আলিয়ার কাছে হেনস্থা হতে দেখে আলিয়ার উপর বেজায় চটেছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাউতও। সূত্র: হিন্দুস্তান টাইমস

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com