শিরোনাম :
ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী মৌলভীবাজার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে জাতীয় প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত আলমডাঙ্গার সাহেবপুরে ‘নসিব-৫৫’ ভুট্টা বীজে ফলন বিপর্যয়, ক্ষতিপূরণ দাবিতে কৃষকদের ক্ষোভ পলাশবাড়ীতে ব্র্যাক সিডের উদ্যোগে হাইব্রিড ধান উৎপাদন বৃদ্ধিতে কর্মশালা জামালগঞ্জে সরকারি অনুষ্ঠানে বিশৃঙ্খলা: আমন্ত্রণ না দেওয়াকে ‘ভুল’ বললেন স্বাস্থ্য কর্মকর্তা বুড়িমারী আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন নতুন কমিটি গঠন গভীর রাতে ঘরে ঢুকে ৮ ভরি স্বর্ণ ও লক্ষাধিক টাকা চুরি, অভিযুক্ত কিশোর মুসা খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ-সড়ক অবরোধ সিলেটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

৪ হাজার ঘণ্টা সময় লেগেছে কিয়ারার সঙ্গীতের লেহেঙ্গা তৈরিতে

৪ হাজার ঘণ্টা সময় লেগেছে কিয়ারার সঙ্গীতের লেহেঙ্গা তৈরিতে

বিনোদন ডেস্ক:

গত ৭ ফেব্রুয়ারি জয়সালমেরের সূর্যগড় প্রাসাদে সাত পাকে বাঁধা পড়েন বলিউডের তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। জাকজমকপূর্ণ সেই বিয়ের সাক্ষী ছিল তাদের পরিবার এবং বলিউডের নির্দিষ্ট কিছু অতিথি।

মাঝেমধ্যেই সামাজিক মাধ্যমে উঠে আসছে সিড-কিয়ারার রাজকীয় সেই বিয়ের ঝলক। সম্প্রতি কিয়ারা ইনস্টাগ্রামে অনুরাগীর সঙ্গে ভাগ করে নিয়েছেন সঙ্গীত অনুষ্ঠানের কিছু ঝলক। সেই অনুষ্ঠানে কিয়ারার সোনালি রঙের লেহেঙ্গাটি নজর কেড়েছে সবার।

কিয়ারার বিয়ের সব পোশাকই নকশা করেছেন পোশাক শিল্পী মণীশ মালহোত্রা। সম্প্রতি কিয়ারা সঙ্গীত অনুষ্ঠানের সেই লেহঙ্গার খুঁটিনাটি বিবরণ দিয়ে মণীশ একটি পোস্ট শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রামে। সোনালি লেহেঙ্গাটির গা জুড়ে চুমকি ও জরির কারুকাজ। মণীশ জানিয়েছেন, এই লেহঙ্গাটির সম্পূর্ণ নকশা করতে সময় লেগেছে প্রায় ৪০০০ ঘণ্টা। দূর থেকে দেখলেই বোঝা যায় তাতে ছিল সোনালি আর রুপোলি রঙের অভিনব ‘এফেক্ট’। কখনও মনে হবে লেহঙ্গাটি ম্যাট সোনালি, কখনও আবার মনে হবে লেহেঙ্গা জুড়ে রুপালি চুমকির কারুকাজ। মণীশ জানিয়েছেন, এই এফেক্টটি তৈরি করতে ৯৮,০০০ টি স্বরস্কি পাথরের ব্যবহার করা হয়েছে।

কেবল লেহেঙ্গাই নয়, কিয়ারার গয়নাতেও ছিল চমক। বিয়ের প্রতিটি সাজের সঙ্গেই কিয়ারা পরেছিলেন হিরের গয়না। সঙ্গীতের দিনেও কিয়ারার গলায় হিরের হারটি নজর কেড়েছে সবার। হিরের নেকপিসের মধ্যে রুবির পেন্ডেন্টটি ছিল বিশেষ আকর্ষণের। কানে ছিল রুবির দুল। তার পরনের গয়না ছিল মণীশের কালেকশন থেকে।

নববধূর পাশাপাশি সিদ্ধার্থ পরেছিলেন মখমলের কালো শেরওয়ানিত। তার পোশাকেও ব্যবহার করা হয়েছে মূল্যবান স্বরস্কি পাথর।

এদিকে, কিয়ারার সঙ্গীতের সাজ প্রকাশ্যে আসার পর অনুরাগীদের মধ্যে চর্চা শুরু হয়েছে। অনেকেই বিয়ের সাজ-পোশাকের চেয়ে কিয়ারায় সঙ্গীতের সাজ অনেক বেশি ভালো হয়েছে বলে উল্লেখ করেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com