শিরোনাম :
খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ-সড়ক অবরোধ সিলেটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম হরমুজ প্রণালি চালু ও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের ৫ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ২ নম্বর সংকেত জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন দেশে বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ সাত জেলায় ১৪ জনের মৃত্যু লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন করছে’ হেজবুল্লাহ:নেতানিয়াহু লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু দেশের কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন : পার্বত্যমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কাফনের কাপড় পরে রাজপথে নামার ঘোষণা ডিপজলের

কাফনের কাপড় পরে রাজপথে নামার ঘোষণা ডিপজলের

বিনোদন প্রতিবেদক:

দর্শকদের জন্য ভালো গল্প উপহার দিতে হবে, তাহলেই তারা প্রেক্ষাগৃহমুখী হবেন। হিন্দি সিনেমা কোনো সমাধান নয়। ভাষার মাসে হিন্দি সিনেমা আসার প্রশ্নই আসে না। প্রয়োজনে আবারো কাফনের কাপড় পরে রাজপথে নামবো।

শনিবার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পারিবারিক মিলন মেলায় উপস্থিত হয়ে এই ঘোষণা দেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।

ভাষার মাসে কেন হিন্দি সিনেমা আসবে? নিজেদেরই সমাধানের চেষ্টা করতে হবে। গেল ঈদের সিনেমা দিয়ে তো প্রেক্ষাগৃহে দর্শক ফিরেছিল।
হিন্দি সিনেমা মুক্তি পেলে শিল্পী সমিতির ১০ শতাংশ লভ্যাংশ দাবির বিষয়ে এই অভিনেতা বলেন, হিন্দি সিনেমার কাছে ১০ শতাংশ দাবি করা বেআইনি, মুনাফিকের কাজ। আমি মনে করি হিন্দি সিনেমার কাছে শিল্পী সমিতির কমিশন দাবি বেআইনি। এটা মুনাফিকের কাজ৷ পারলে কিছু করে দেখাক। তারা কেন হিন্দি সিনেমার কাছে লভাংশ দাবি করবে? তারা যদি শিল্পীদের কল্যাণে কাজ করতে চায় অন্য ভাবে করুক। কমিশন নিয়ে কেন করবে?

চলচ্চিত্রের বর্তমান সংকট উত্তরণের উপায় জানিয়ে ডিপজল বলেন, আমাদেন সিনেমা দিয়েই সমাধান করতে হবে। এর আগে যখন চলচ্চিত্রে অস্থিরতা ছিল তখন তো আমরাই উত্তরণ করেছিলাম। সেভাবেই করতে হবে। হিন্দি সিনেমা সমাধান নয়। এ ধরনের চিন্তা না আনাই মঙ্গল। আমি বিশ্বাস করি, আমাদের সিনেমা নতুন করে আবারো ঘুরে দাঁড়াবে। বাঙালি হিন্দি নয়, বাংলা সিনেমা দেখতে চায়। আমাদের দেশ হিন্দির নয়। সংকট উত্তরণের জন্য সবার এক হয়ে কাজ করতে হবে।

পরিচালক সমিতির পারিবারিক মিলন মেলা নিয়ে তিনি বলেন, অনেকদিন পর সবার সঙ্গে দেখা হয়ে ভালো লাগছে। সামনে আরো ভালো কিছু হবে। নতুন কমিটির কাছে ভালো কিছু প্রত্যাশা করি।

বর্তমানে ডিপজল প্রযোজিত ও অভিনীত বেশকিছু সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। আসন্ন ঈদে তার একটি সিনেমা মুক্তির কথা রয়েছে। পরে ধারাবাহিকভাবে বাকি সিনেমাগুলো মুক্তি পাবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com