শিরোনাম :
মৌলভীবাজারে জাতীয় প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত আলমডাঙ্গার সাহেবপুরে ‘নসিব-৫৫’ ভুট্টা বীজে ফলন বিপর্যয়, ক্ষতিপূরণ দাবিতে কৃষকদের ক্ষোভ পলাশবাড়ীতে ব্র্যাক সিডের উদ্যোগে হাইব্রিড ধান উৎপাদন বৃদ্ধিতে কর্মশালা জামালগঞ্জে সরকারি অনুষ্ঠানে বিশৃঙ্খলা: আমন্ত্রণ না দেওয়াকে ‘ভুল’ বললেন স্বাস্থ্য কর্মকর্তা বুড়িমারী আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন নতুন কমিটি গঠন গভীর রাতে ঘরে ঢুকে ৮ ভরি স্বর্ণ ও লক্ষাধিক টাকা চুরি, অভিযুক্ত কিশোর মুসা খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ-সড়ক অবরোধ সিলেটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম হরমুজ প্রণালি চালু ও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের ৫ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ২ নম্বর সংকেত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ভালো ছবির চৌহদ্দী বড় করতে চাইলে আমাদের মনটাও প্রসারিত করতে হবে,, জয়া আহসান

ভালো ছবির চৌহদ্দী বড় করতে চাইলে আমাদের মনটাও প্রসারিত করতে হবে,, জয়া আহসান

বিনোদন প্রতিবেদক

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান মনে করেন, একটি ভালো চলচ্চিত্র নিয়ে বিনোদন ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষজন সরব হলে সামগ্রিকভাবে ফিল্ম ইন্ডাস্ট্রির লাভ হবে। যৌথ প্রযোজনায় নির্মিত ‘মায়ার জঞ্জাল’ নিয়ে ভালো ছবির অনুরাগীদের নীরবতায় তিনি হতবাক হয়ে নিজের কিছু ভাবনার কথা জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সোমবার সকালে ফেসবুক স্ট্যাটাসের শুরুতে জয়া লিখেছেন, ‘মায়ার জঞ্জাল’ ছবিটা মুক্তি পেয়েছে। বাংলাদেশের সিনেমা হলে চলছে। আমাদের দেশে যারা ভালো ছবির জন্য তৃষ্ণার্ত, এমন একটি অপূর্ব ছবি নিয়ে তাঁদের নীরবতায় আমি খুবই আশ্চর্য হয়েছি, যৌথ প্রযোজনার এই ছবিটি তো আমাদেরও, নাকি? অপি করিম আর সোহেল মণ্ডল ছবিটির দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছে। ছবিটির মূলে আছে বাংলা ভাষার জাদুকর লেখক মানিক বন্দ্যোপাধ্যায়।’

জয়ার মন্তব্য, ‘ভালো ছবি নিয়ে আমাদের পরিচালক, শিল্পী, কলাকুশলীরা সরবে কথা বলতে থাকলে তবেই না ভালো ছবির আবহাওয়াটা গড়ে উঠবে, দর্শকদের তৃষ্ণা বাড়বে।’

জসীম আহমেদ প্রযোজিত ‘মায়ার জঞ্জাল’ ছবিটি দেখেছেন জয়া আহসান। তিনি এর ভূয়সী প্রশংসা করেছেন এভাবে, ‘আমাদের নাগরিক সমাজের একেবারে প্রান্তে জীবনযাপন করা কিছু মানুষের এমন মায়াভরা সিনেমা আমি দেখিনি। জীবনের কঠিন কষাঘাত তাদের ম্রিয়মাণ, তিক্ত আর বাঁকা করে তুলেছে; কিন্তু সব ছাপিয়েও মমতা কীভাবে শেষ পর্যন্ত মানুষকে মানুষের সঙ্গে বেঁধে রাখে– সেই গল্পই দেখিয়েছেন পরিচালক ইন্দ্রনীল রায়চৌধুরী।’

জয়ার আহ্বান, ‘ভালো বাংলা ছবির চৌহদ্দী বড় করতে চাইলে আমাদের মনটাও তো প্রসারিত করতে হবে। আমরা সবাই যেন ভালো ছবির সঙ্গে থাকি।’

‘মায়ার জঞ্জাল’ ছবির পরিচালক ইন্দ্রনীল রায়চৌধুরীর পরিচালনায় টেলিভিশন চ্যানেলের জন্য নির্মিত চলচ্চিত্র ‘একটি বাঙালি ভূতের গপ্পো’ এবং ‘ভালোবাসার শহর’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য ছবিতে অভিনয় করেছেন জয়া আহসান।

কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প অবলম্বনে ‘মায়ার জঞ্জাল’ ছবির চিত্রনাট্য লিখেছেন ইন্দ্রনীল রায়চৌধুরী নিজেই। ২০১৩ সালে ‘ফড়িং’ ছিল তার পরিচালিত প্রথম চলচ্চিত্র।

‘মায়ার জঞ্জাল’-এর মাধ্যমে ১৯ বছর পর রুপালি পর্দায় প্রত্যাবর্তন করলেন অপি করিম। অন্যদিকে প্রধান চরিত্রে সোহেল মণ্ডলকে এর আগে দেখা যায়নি। ছবিটিতে আরও অভিনয় করেছেন ওয়াহিদা মল্লিক জলি, ঋত্বিক চক্রবর্তী, ব্রাত্য বসু, চান্দ্রেয়ী ঘোষ, পরাণ বন্দ্যোপাধ্যায়, শাঁওলি চট্টোপাধ্যায়, দীপক হালদার, জয়দীপ মুখার্জি, অমিত সাহা ও কমলিকা ব্যানার্জি। এটি যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের ভিউজ অ্যান্ড ভিশনস এবং কলকাতার প্রতিষ্ঠান ফ্লিপবুক।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com