শিরোনাম :
মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন : বিজেপি এগিয়ে ১৯৬ আসনে, তৃণমূল ৯২ সচিবালয়ে পুলিশের পোশাক পরিবর্তন নিয়ে যে বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ওসমানী স্মৃতি মিলনায়তনে হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের শুরুতে সাড়ে ৭ হাজার টাকা দেওয়া হবে’
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ফরিদপুরের স্বামীর কাছে গোপন ভিডিও প্রকাশের হুমকি, প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

ফরিদপুরের স্বামীর কাছে গোপন ভিডিও প্রকাশের হুমকি, প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

 

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় প্রবাসী স্বামীর কাছের পরকীয়ার গোপন ভিডিও প্রকাশের হুমকি দেওয়ায় প্রেমিকের ওপর ক্ষিপ্ত হয়ে মারিয়া আক্তার ওরফে মাবিয়া (২৪) নামে দুই সন্তানের এক জননী আত্মহত্যা করেছে অভিযোগ পাওয়া গেছে।

আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া চরপাড়া গ্রামে বাবার বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মাবিয়া ওই গ্রামের মৃত এরন ব্যাপারীর মেয়ে।

মাবিয়ার বাবার বাড়ির পরিবার জানান, স্বামীর পরিবারের সঙ্গে ঝামেলার কারণে দুই সন্তান নিয়ে কিছুদিন ধরে বাবার বাড়িতে অবস্থান করছিল মারিয়া। মঙ্গলবার রাতের কোনো এক সময় গলায় ফাঁস নিয়ে ঘরের ভেতর আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন তিনি। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসে।

নাম প্রকাশ না করার শর্তে মাবিয়ার বাবার বাড়ির এক ব্যক্তি জানান, সাত বছর আগে রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার পুর্ব উজানচর গ্রামে মো. হাফিজুল শেখ সঙ্গে বিয়ে হয় মাবিয়ার। তাদের দুটি সন্তানও রয়েছে। জীবিকার তাগিদে চার বছর আগে স্বামী হাফিজুল প্রবাসে পাড়ি জমান। এই সুবাদে স্থানীয় এক যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন মাবিয়া। কিছুদিন পর প্রেমিক যুবকের সঙ্গে মাবিয়ার কলহ সৃষ্টি হয়।

ঘটনাটি নিয়ে প্রবাসী স্বামী ও তার পরিবারের সঙ্গে মাবিয়ার একাধিকবার ঝামেলা হলে তিনি বাবা বাড়ি চলে আসেন। এখানের আসার পর ওই প্রেমিক বারবার ফোন করে মাবিয়াকে বলে, পরকীয়ার গোপন ভিডিওসহ সব ডকুমেন্টস তার স্বামীর কাছে প্রকাশ করে দিবেন। এতে ক্ষিপ্ত হয়ে মাবিয়া আত্মহত্যার পথ বেছে নেন। তবে অভিযুক্ত প্রেমিক যুবকের নাম বা পরিচয় জানাতে পারেননি ওই ব্যক্তি।

লাশ উদ্ধারকারী কর্মকর্তা সালথা থানার এসআই আব্দুল বাছেদ বলেন, খবর পেয়ে মাবিয়ার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে একেকজন একেক ধরণের তথ্য দিচ্ছে। তবে মাবিয়া সম্ভবত পরকীয়ার জেরধরে আত্মহত্যা করেছে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com