শিরোনাম :
ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বান্দরবানের লামাতে রাবার কোম্পানি স্টাফ ঘর ভাংচুর -হামলায় আহত ২ কর্মচারী

বান্দরবানের লামাতে রাবার কোম্পানি স্টাফ ঘর ভাংচুর -হামলায় আহত ২ কর্মচারী

কক্সবাজার প্রতিনিধি:

বান্দরবান জেলার লামা উপজেলায় একটি রাবার কোম্পানীর স্টাফ ঘর ভাংচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় প্রতিবাদ করায় কোম্পানীর দুই স্টাফকে পিটিয়ে জখমও করে প্রতিপক্ষ। সোমবার ভোরে উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি ঢেঁকিছড়া পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন- রাবার টেপার মো. জাহেদ ও ইলিয়াছ। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

অভিযোগে জানা যায়, ১৯৯২-৯৩ সালে সরকার কর্তৃক ১২শ ২৫ একর পাহাড়ি জায়গা লীজ প্রাপ্ত হয়ে বাগান সৃজন করে লামা রাবার ই্ন্ড্রাস্ট্রিজ লিমিটেড নামের একটি কোম্পানী। গত কয়েক বছর আগে এ জায়গার মধ্যে ৩০ একর জায়গা ক্ষুদ্র নৃ-গোষ্ঠিরা দাবী করলে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধর কিছু ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সম্প্রদায় লোভের বশীভূত হয়ে বিভিন্ন সময় বাগান কেটে দেয়া সহ বিভিন্ন ভাবে হয়রানি করে। পরে ২০২১ সালের দিকে কোম্পানী ওই জায়গায় পূণরায় রাবার বাগান সৃজন করে কোম্পানী। এক পর্যায়ে সোমবার ভোর সাড়ে ৫টার দিকে রংধজন ত্রিপুরা ও মতি ত্রিপুরার নেতৃত্বে লাংকম মুরুং, রিংরং মুরুং রেংয়েন মুরুং ও রেংয়োং মুরুং সহ ২০-২৫ জন সংঘবদ্ধ হয়ে ঢেকিছড়াস্থ স্টাফ ঘরে হামলা চালিয়ে ভাংচুর করে তছনছ করে দেয়। এ সময় বাঁধা দিলে রাবার টেপার মো. জাহেদ ও ইলিয়াছ কে পিটিয়ে জখম করে তারা।

এ বিষয়ে লামা রাবার ইন্ড্রাস্ট্রিজের ম্যানেজার মো. আরিফ হোসেন বলেন, অতীতেও অভিযুক্ত ¤্রাে ও ত্রিপুরা সম্প্রদায়ের লোকজন বিভিন্ন সময় রাবার গাছ কেটে দেয় এবং বিভিন্ন মিথ্যা অভিযোগ তুলে প্রশাসনের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে কোম্পানীকে বিভিন্নভাবে হয়রানি করে আসছে। এ ধারাবাহিকতায় সোমবার ভোরে রংধজন ও মতি ত্রিপুরার নেতৃত্বে ২০-২৫ জন স্টাফ ঘরে হামলা চালিয়ে তছনছ করে দেয় এবং দুই টেপার কে মারধর করে আহত করে। তবে অভিযুক্তদের মধ্যে রংধজন ত্রিপুরা জানান, স্টাফ ঘর ভাংচুরের বিষয়ে তারা কিছ্ইু জানেন না।

লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, লামা রাবার ইন্ড্রাস্টিজের স্টাফ ঘর ভাংচুরের বিষয়ে বাগান ম্যানেজার মোবাইল ফোনে জানিয়েছেন, তবে লিখিত অভিযোগ করেননি। অভিযোগ করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com