শিরোনাম :
গাইবান্ধার সাদুল্লাপুরে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান নরসিংদীতে খুন, দুবাই থেকে আসামি গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে পুশইন ও চোরাচালান ঠেকাতে বিজিবির বাড়তি নজরদারি কানাইঘাটে প্রবাসীর বাড়িতে হামলা, অন্ত:সত্তা নারী সহ ১৫ জন আহত, নগদ টাকাসহ মালামাল লোটপাট চট্টগ্রাম জ্বালানি সংকটে বন্ধ থাকা ইস্টার্ন রিফাইনারি ফের চালু ফরিদপুরে অনুষ্ঠান শুরু নিয়ে হট্টগোল, ক্ষোভ প্রকাশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাংলাদেশিদের হজ বিধিমালা মেনে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের ২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ঢাকা দক্ষিণ সিটি আওয়ামী লীগকে ১০০ বছরেও ক্ষমতা থেকে নামাতে পারবেন না: মেয়র তাপস

ঢাকা দক্ষিণ সিটি আওয়ামী লীগকে ১০০ বছরেও ক্ষমতা থেকে নামাতে পারবেন না: মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, বিএনপি নেতারা বলেছিলেন- আওয়ামী লীগ ৩০টা আসনও পাবে না, ১০০ বছরেও ক্ষমতায় যেতে পারবে না। ২০০৮ সালের নির্বাচনে বাংলার জনগণ কড়ায়-গণ্ডায় বুঝিয়ে দিয়েছে। বিএনপি পেয়েছিল ২৯টা আসন। এই আওয়ামী লীগকে ১০০ বছরেও ক্ষমতা থেকে নামাতে পারবে না বিএনপি।
শনিবার রাজধানীর ধানমন্ডির বঙ্গবন্ধু জাদুঘর প্রাঙ্গণে আওয়ামী লীগের ঢাকা-১০ সাংগাঠনিক টিম আয়োজিত শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি।

মেয়র তাপস বলেন, বিএনপি বলে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ নাকি ১০ ভাগ ভোটও পাবে না। আমার মনে হয় তারা আয়নায় চেহারা দেখে না, নিজেদের চেহারা আয়নায় দেখে মাঠে আসেন। তারপর বুঝবেন জনগণ কাদের ভোট দেবে আর কাদের দেবে না।

তিনি আরো বলেন, বিএনপি ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের শান্তি সমাবেশে গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছিল। সেদিন আইভী রহমানসহ ২২ জন নিহত হয়েছেন। বিএনপি-জামায়াতের সেই দুঃশাসনে অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। অথচ আজকে সেই বিএনপি নেতারা বড় বড় কথা বলে।

বাংলাদেশ গণতন্ত্র সূচকে দুই ধাপ এগিয়েছে মন্তব্য করে ডিএনসিসি মেয়র বলেন, উন্নয়নের কথায় বিএনপির অন্তর্জ্বালা শুরু হয়ে যায়। তারা এক মেগাওয়াট বিদ্যুৎ দিতে পারেনি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছেন। তিনিই বাংলাদেশকে মধ্যম আয়ের গণ্ডি পেরিয়ে উন্নত রাষ্ট্রে পরিণত করবেন।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আযম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, আওয়ামী লীগের ঢাকা-১০ সাংগঠনিক টিমের আহ্বায়ক নুরুল আমিন রুহুল প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com