যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শ্রীমঙ্গলে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

শ্রীমঙ্গলে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

মৌলভীবাজার প্রতিনিধি:

রবিবার (৬ মার্চ) শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ পারভেজ মিয়া (৩০) এবং মোঃ চান মিয়া (২৮) নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার এসআই জামাল উদ্দিন সঙ্গীয় অফিসার ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত সাড়ে ১২ ঘটিকার সময় শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ছাত্রাবট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামন থেকে দুজনকে আটক করা হয়। আটককৃতদের দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

শ্রীমঙ্গল থানা পুলিশ জানায় , আটককৃত দুইজনই এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত । তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা বিচারাধীন আছে। আটককৃত পারভেজ মিয়া মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের দিশালোক গ্রামের রাজা মিয়ার ছেলে এবং আর চান মিয়া শ্রীমঙ্গল উপজেলার ছাত্রাবট গ্রামের মৃত আমির আলির ছেলে।

তাদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com