শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পবিত্র শবেবরাতে ডিএমপির যেসব নিষেধাজ্ঞা

পবিত্র শবেবরাতে ডিএমপির যেসব নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক:
মঙ্গলবার (৭ মার্চ) রাতে পবিত্র শবেবরাত (লাইলাতুল বরাত)। মুসলিম উম্মাহর কাছে একটি মহিমান্বিত, তাৎপর্যমণ্ডিত ও ফজিলতপূর্ণ রাত। এ রাতে মুসলিম উম্মাহ আল্লাহর দরবারে ইবাদত-বন্দেগিতে মশগুল হন। এ উপলক্ষে বেশ কিছু নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

পবিত্র শবেবরাতের পবিত্রতা রক্ষার্থে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন করতে বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজিসহ অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

নিরাপত্তার অংশ হিসেবে থাকছে বিভিন্ন মসজিদ ও মাজার কেন্দ্রিক চেকপোস্ট ও পিকেটিং ব্যবস্থা। পর্যাপ্ত সংখ্যক ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি থাকবে মোটরসাইকেল নিয়ে মোবাইল টিম। এসবি পুলিশের পাশাপাশি সাদা পোশাকে থাকবে ডিএমপির আইএডি ও গোয়েন্দা টিম। এ ছাড়া বিশেষায়িত সহায়ক দল হিসেবে থাকবে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াত, ডগ স্কোয়াড ও ক্রাইম সিন ইউনিট।

সোমবার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

এতে আরও বলা হয়, মঙ্গলবার (৭ মার্চ) সন্ধ্যা ৬টার পর থেকে পরদিন বুধবার (৮ মার্চ) ভোর ৬টা পর্যন্ত আতশবাজি, বিস্ফোরক দ্রব্য, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ৭ মার্চ (১৪ শাবান ১৪৪৪ হিজরি) রাতে উদযাপিত হবে পবিত্র শবেবরাত। শবে বরাতের পবিত্রতা রক্ষার্থে এবং পবিত্র শবে বরাত অনুষ্ঠান সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিতকরণকল্পে মঙ্গলবার সন্ধ্যা ৬টার পর থেকে পরদিন বুধবার ভোর ৬টা পর্যন্ত আতশবাজি, বিস্ফোরক দ্রব্য, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছেন।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com