শিরোনাম :
গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল ঠাকুরগাঁওয়ে পরিত্যক্ত রিভলভার উদ্ধার দেশের সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা অস্ট্রেলিয়ায় উপনির্বাচনে ডানপন্থী দলের ঐতিহাসিক জয় নোয়াখালীর ৫৪ বছর পর বাড়ি ফিরলেন সাগরে হারিয়ে যাওয়া জেলে ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় সংরক্ষণের প্রস্তাব পুতিনের রাজারবাগ পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আলমডাঙ্গার ভাংবাড়ীয়ায় আম-লিচু বাগান নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ দুই পক্ষের ৮ জন আহত, গুরুতর ২; দেশীয় অস্ত্রসহ আটক ৪
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বাংলাদেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী নারীর প্রতি সহিংসতা রোধে নারী পুলিশ ইউনিটের প্রাসঙ্গিকতা হুমায়রা পারভীন

বাংলাদেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী নারীর প্রতি সহিংসতা রোধে নারী পুলিশ ইউনিটের প্রাসঙ্গিকতা হুমায়রা পারভীন

নিজস্ব প্রতিবেদক
হুমায়রা পারভীন

নারী হলেও সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা এখনও বৈষম্যের শিকার। জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে পূর্বের যে কোনও সময়ের তুলনায় নারীরা এখন ভালো অবস্থানে আছে। তা সত্ত্বেও নারী নির্যাতন এখনও নিত্য-নৈমিত্তিক বিষয়। সরকারি এবং বেসরকারি উৎস হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী- ৫ বছর পূর্বের তুলনায় সারা দেশে বর্তমানে নারী ও শিশু নির্যাতনের মামলা বৃদ্ধির হার গড়ে প্রতি মাসে প্রায় ৩৫০টি। নারীর প্রতি সহিংসতা ব্যক্তি পর্যায়ে হলেও এর প্রভাব সমাজে ব্যাপক। নারী নির্যাতন লিঙ্গ সমতার ক্ষেত্রেও একটি বড় অন্তরায়।

কিন্তু সমস্যা হলো, অধিকাংশ ক্ষেত্রেই সহিংসতার ঘটনাগুলো রিপোর্ট হয় না। নারীরা সহিংসতার শিকার হলেও পুলিশের কাছে সহজে যেতে চায় না যার কারণে তারা সঠিক আইনী প্রতিকারও পায় না। এ সমস্যা দূর করার জন্য ব্রাজিল, পর্তুগাল, নিকারাগুয়া, দক্ষিণ আফ্রিকাসহ পৃথিবীর অনেক দেশে শুধুমাত্র নারী পুলিশদের নিয়ে বিশেষায়িত নারী পুলিশ ইউনিট গঠন করা হয়েছে। এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও নারী পুলিশ স্টেশন আছে যেগুলো শুধুমাত্র নারী ও শিশু সংক্রান্ত পরিসেবা দিয়ে থাকে। এ সকল পুলিশ স্টেশনের প্রায় সকল সদস্যরাই নারী। এ সমস্ত বিশেষায়িত পুলিশ ইউনিটগুলো নারীদের আইনী সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি সহিংসতার শিকার নারীদের পুনরায় ভিকটিম হওয়া রোধ করার জন্যও কাজ করে থাকে। ল্যাটিন আমেরিকার নারী পুলিশ ইউনিটগুলোর ওপর চালানো ২০১১ সালের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, সমাজের যে কোনও বিশষায়িত প্রতিষ্ঠান বা সেবা সংস্থার তুলনায় নারী পুলিশ ইউনিটগুলো অনেক বেশি দৃশ্যমান এবং নারীদের ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে প্রবেশদ্বার হিসেবে কাজ করে।

সঙ্গত কারণেই বিশ্বের বিভিন্ন দেশে নারী পুলিশ ইউনিটগুলোকে নারী বান্ধব পুলিশিং তথা নারী অধিকার রক্ষার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে ধরা হয়ে থাকে। সাধারণত দেখা যায় যে, কোনও ধরণের সহিংসতার শিকার নারীরা পুরুষ পুলিশদের কাছে রিপোর্ট করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। অনেক ক্ষেত্রে পুরুষ পুলিশরাও অসংবেদনশীল আচরণ করে থাকে। আবার পারিবারিক বিরোধের ক্ষেত্রে নারীরা মামলা করার চাইতে কাউন্সেলিং বা বিকল্প বিরোধ নিস্পত্তির মাধ্যমে সমস্যার সমাধান চায়। এ সমস্ত বিষয়গুলো থেকে উত্তরণের জন্য নারী পুলিশ ইউনিট একটি বাস্তবসম্মত পদক্ষেপ। বিশ্বের সব নারী পুলিশ ইউনিটের কাজের ধরণ মোটামুটি একই রকম। নারী পুলিশ ইউনিটগুলো সাধারণত সহিংসতার ঘটনা তদন্ত করার পাশাপাশি এনজিও বা নারী অধিকার কর্মীদের মাধ্যমে নারী ভিকটিমদের মানসিক কাউন্সেলিং এর ব্যবস্থা করে থাকে। আবার পুলিশ স্টেশনে গিয়ে যেহেতু নারী পুলিশ সদস্যদের কাছেই রিপোর্ট করতে হয়, সেহেতু নারীরা অপরাধ রিপোর্টিংয়েও অনেক স্বাচ্ছন্দ্য বোধ করেন। পারিবারিক সহিংসতার ক্ষেত্রে নারী পুলিশরা অভিযোগকারী এবং অভিযুক্ত উভয় পক্ষের সাথে কাউন্সেলিংয়ের মাধ্যমে সমস্যার সমাধানের পদক্ষেপও গ্রহণ করে থাকেন।
বিশ্বের প্রথম নারী পুলিশ ইউনিট স্থাপিত হয় আশির দশকের শুরুতে ব্রাজিলে। সে সময় ব্রাজিলে নারী নির্যাতনের বিষয়গুলো কম গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনা করা হতো এবং সাধারণ পুলিশ স্টেশনে এ বিষয়গুলো দায়সারাভাবে তদন্ত করা হতো। যার কারণে নারীরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হতো। ফলশ্রুতিতে নারী অধিকার কর্মীদের তীব্র আন্দোলনের মুখে সাও পাওলোতে প্রথম নারী পুলিশ ইউনিট স্থাপন করা হয় এবং বর্তমানে ব্রাজিলে ৫০০টিরও বেশি নারী পুলিশ স্টেশন আছে। পক্ষান্তরে, ভারতে শুরুর দিকে দক্ষিণ ভারতের কেরালাতে ১৯৮৬ সালে শুধুমাত্র যৌতুক সম্পর্কিত অপরাধ দমনের উদ্দেশ্যে নারী পুলিশ স্টেশন প্রতিষ্ঠা করা হয়। এরপর ধীরে ধীরে সারা ভারতবর্ষে এ ধরনের পুলিশ ইউনিট প্রতিষ্ঠিত হয়েছে এবং এদের কাজের ব্যাপ্তিও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এই পুলিশ স্টেশনগুলো পারিবারিক সহিংসতা, ধর্ষণ, যৌন নির্যাতনসহ নারী ও শিশুর প্রতি ঘটে যাওয়া মামলাগুলো অত্যন্ত সফলতার সাথে তদন্ত করছে। নিয়মিত মামলা তদন্তের পাশাপাশি বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে পারিবারিক সহিংসতা হ্রাসের ক্ষেত্রেও এ সমস্ত পুলিশ ইউনিটসমূহ উল্লেখযোগ্য ভুমিকা রাখছে।

দক্ষিণ ভারতের তামিলনাড়ু অঙ্গরাজ্যের ২৭টি নারী পুলিশ ইউনিটের উপর পরিচালিত একটি গবেষণায় দেখা যায় যে, পারিবারিক বিরোধের ক্ষেত্রে রিপোর্ট হওয়া ঘটনাগুলোর মধ্যে মাত্র ১.৬% ক্রিমিনাল কেস হিসেবে রেকর্ড করা হয়েছে। অন্য ঘটনাগুলো কাউন্সেলিং এর মাধ্যমেই সমাধান করা সম্ভব হয়েছে। এছাড়াও, নারীর প্রতি সহিংসতার ঘটনা রিপোর্টিং বিগত ১০ বছরে অন্তত ২১% বৃদ্ধি পেয়েছে। একই ধরণের চিত্র নিকারাগুয়ার ক্ষেত্রেও দেখা যায়। সেখানে নারী পুলিশ ইউনিটগুলো দৃশ্যমান নারী বান্ধব পুলিশিং এর জন্য বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। একইসাথে নিকারাগুয়ায় নারী পুলিশ ইউনিট স্থাপনের কারণে নারী ও শিশুর প্রতি সহিংসতার ঘটনা রিপোর্টিং এর হার অনেকাংশে বৃদ্ধি পেয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। এছাড়াও এ ধরণের পুলিশ ইউনিটসমূহ নারী ভিকটিমদের পাশাপাশি নারী পুলিশদের ক্যারিয়ারের গঠনের জন্যও সহায়ক। রক্ষণশীল এবং পিতৃতান্ত্রিক সমাজে যেখানে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ পুরুষদের তুলনায় কম, নারী পুলিশ ইউনিট নারীদের কাজের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করে। যেহেতু নারী পুলিশ ইউনিটসমূহে মূলত নারীরাই কাজ করে, সেহেতু কর্মক্ষেত্রে যৌন হয়রানি বা এ ধরণের সমস্যায় নারীদেরকে পড়তে হয় না।

ভারতীয় একটি গবেষণায় দেখা যায় যে, নারী পুলিশ ইউনিটসমূহ সাধারণ মানুষদের কাছে নারী পুলিশদের গ্রহণযোগ্যতা বাড়িয়ে দিয়ে পুলিশ বাহিনীতে তাদের আত্তীকরণ সহজ করেছে। এসব ইউনিটে কাজ করার ফলে নারী পুলিশরা তদন্তের পাশাপাশি কাউন্সেলিংও দ্রুত শিখতে পারে। কিন্তু ভারতের মতো একই ধরণের আর্থ-সামাজিক প্রেক্ষাপট হওয়া সত্ত্বেও নারী পুলিশ ইউনিট আমাদের দেশে তেমন পরিচিতি পায়নি।
বাংলাদেশে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর অধীনে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন বা নারী সহায়তা ও তদন্ত বিভাগ একমাত্র বিশেষায়িত নারী পুলিশ ইউনিট। অন্যান্য দেশের নারী পুলিশ ইউনিটের সাথে এটার পার্থক্য হলো এখানে মামলা তদন্তের পাশাপাশি একটি ভিকটিম সাপোর্ট সেন্টার আছে যেখানে সহিংসতার শিকার ভিকটিমদেরকে অবস্থান করার সুযোগসহ বিভিন্ন ধরণের সহায়তা দেয়া হয়। ২০০৯ সালে পুলিশ রিফর্ম প্রোগ্রাম বা পিআরপি এবং বাংলাদেশ পুলিশের যৌথ উদ্যেগে ভিকটিম সাপোর্ট সেন্টার প্রতিষ্ঠিত হয়। এসময় এই সেন্টারের সাথে যুক্ত হয় ১০টি এনজিও যাদের কাজ হলো ভিকটিমদের বিভিন্ন মানসিক, চিকিৎসা এবং আইনী সহায়তা দেয়া। কিন্তু পরবর্তীতে কাজের পরিধি বৃদ্ধি পাওয়ায় ঢাকা মেট্রোপলিটন অধিক্ষেত্রের নারী ও শিশু বিষয়ক মামলাগুলো তদন্তের ক্ষমতা দিয়ে ২০১০ সালে প্রতিষ্ঠিত হয় উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন।

সর্বশেষ ২০১১ সালে বিভাগটিতে যুক্ত করা হয় কুইক রেসপন্স টিম বা কিউআরটি। এই টিমটি সহিংসতার শিকার নারী ও শিশুদের উদ্ধারের জন্য সার্বক্ষণিক নিয়োজিত থাকে। যদিও এ পর্যন্ত এ ইউনিটের কার্যক্রম বা সহিংসতা নিরসনে এর প্রভাব নিয়ে কোনও গবেষণা পরিচালিত হয়নি, তবুও বলা যায় যে ঢাকা মহানগর এলাকার নারী ও শিশুর প্রতি সহিংসতা নিরসনে এ বিভাগটি তুলনামূলকভাবে সফল। নারী ও শিশু ভিকটিমদের প্রতি সংবেদনশীল আচরণ করার পাশাপাশি নিয়মিত মামলা তদন্ত, সহিংসতা রোধে সামাজিক প্রচারণা চালানো, ভিকটিমদের সাময়িক আশ্রয়সহ পুনরায় ভিকটিম হওয়া থেকে রক্ষার ব্যবস্থা গ্রহণে নানামুখী কার্যক্রমের জন্য এ বিভাগটি ইতোমধ্যেই বেশ প্রশংসিত হয়েছে।

লক্ষ্যণীয় বিষয় হলো, যদিও এশিয়া এবং ল্যাটিন আমেরিকার দেশগুলোতে নারীর প্রতি সহিংসতা রোধের ক্ষেত্রে নারী পুলিশ ইউনিটকে গুরুত্বপূর্ণ মনে করা হয়ে থাকে, কিন্তু উন্নত দেশগুলোতে এ ধরণের বিশেষায়িত ইউনিটের উপস্থিতি খুব বেশি দেখা যায় না। নারী পুলিশ ইউনিট এর নেতিবাচক দিকগুলো এর একটা বড় কারণ। যেমন- পশ্চিমারা মনে করেন যে পৃথক পুলিশ ইউনিটের মাধ্যমে পুলিশী কার্যক্রম আলাদা করা হলে তা সামগ্রিক পুলিশিংয়ের জন্য মঙ্গলজনক হবে না। তাছাড়া এ ব্যবস্থা পরবর্তীতে নারী পুলিশদের মূলধারার পুলিশিংয়ে আত্তীকরণের ক্ষেত্রেও অন্তরায় হয়ে দাঁড়াতে পারে। পাশাপাশি, দীর্ঘদিন একই ধরণের কাজ করতে থাকলে নারী পুলিশরা একঘেঁয়েমীতে ভুগে কাজে আগ্রহ হারিয়ে ফেলতে পারে।

উপরন্তু বাস্তব অভিজ্ঞতায় দেখা গেছে যে- আর্জেন্টিনা, পর্তুগাল, উগান্ডা এবং ভারত সহ অনেক দেশে এসব ইউনিটে যে সমস্ত নারীদেরকে নিয়োগ দেয়া হয় বেশিরভাগ ক্ষেত্রেই তাদের কাউন্সেলিং বা ভিকটিম ম্যানেজমেন্টের উপর কোনও প্রশিক্ষণ থাকে না। নারী পুলিশরা কাজ করতে করতেই এসব শিখে নেয় যার কারণে নারী পুলিশ ইউনিটের মূল উদ্দেশ্য অর্থাৎ মানসম্পন্ন বিশেষায়িত সেবা প্রদান অনেক সময় ব্যহত হয়। তবে সার্বিক বিবেচনায় নিঃসন্দেহে বলা যায় যে, নারী পুলিশ ইউনিটের ইতিবাচক দিকগুলোর তুলনায় নেতিবাচক দিকগুলো অনেক কম এবং রক্ষণশীল সমাজ ব্যবস্থায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে নারী পুলিশ ইউনিট একটি বাস্তবসম্মত ও কার্যকরী পদক্ষেপ। বাংলাদেশের মতো একই রকম আর্থ-সামাজিক প্রেক্ষাপটের দেশসমূহে যেহেতু নারী পুলিশ ইউনিট সফল, আমাদের দেশেও বৃহৎ নারী জনগোষ্ঠী এবং ক্রমবর্ধমান নারীর প্রতি সহিংসতার কথা বিবেচনায় নিয়ে সারা দেশে নারী পুলিশ ইউনিট স্থাপন করা এখন সময়ের দাবী।

লেখক: উপ-পুলিশ কমিশনার
উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন
ঢাকা মেট্রোপলিটন পুলিশ

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com