কুষ্টিয়াপ্রতিনিধি:
ফাইল ছবি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের এক মেম্বারকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
বৃহস্পতিবার (১৬ মার্চ) ভোর ৫টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। বুধবার (১৫ মার্চ) সন্ধ্যা ৬টায় বাড়ির পাশে সর্দারপাড়া মোড়ে তাকে কুপিয়ে জখম করে স্থানীয় প্রতিপক্ষরা।
নিহত ব্যক্তি একই ইউনিয়নের দৌলতখালী গ্রামের সুন্নতের ছেলে কাজল হোসেন (৪২)। তিনি দৌলতপুরের স্থানীয় যুবলীগ নেতা ছিলেন।
নিহতের ছোট ভাইয়ের স্ত্রী আরিফা খাতুন বলেন, খুব নৃশংসভাবে কোপানো হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচন ও প্রভাব বিস্তার নিয়ে সর্দারপাড়ার লোকজনের সঙ্গে কাজলের বিরোধ ছিল।
দৌলতপুর থানার ওসি মজিবর রহমান বলেন, বৃহস্পতিবার ভোর ৫টায় হাসপাতালে তার মৃত্যু হয়। বুধবার সন্ধ্যা ৬টায় তাকে কুপিয়ে জখম করে স্থানীয় প্রতিপক্ষরা। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এখনও মামলা হয়নি। তবে পুলিশ তদন্ত শুরু করেছে।
Leave a Reply