শিরোনাম :
গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল ঠাকুরগাঁওয়ে পরিত্যক্ত রিভলভার উদ্ধার দেশের সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা অস্ট্রেলিয়ায় উপনির্বাচনে ডানপন্থী দলের ঐতিহাসিক জয় নোয়াখালীর ৫৪ বছর পর বাড়ি ফিরলেন সাগরে হারিয়ে যাওয়া জেলে ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় সংরক্ষণের প্রস্তাব পুতিনের রাজারবাগ পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আলমডাঙ্গার ভাংবাড়ীয়ায় আম-লিচু বাগান নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ দুই পক্ষের ৮ জন আহত, গুরুতর ২; দেশীয় অস্ত্রসহ আটক ৪
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বিদেশি কর্মী মালয়েশিয়ায় নতুন নিয়োগ স্থগিত

বিদেশি কর্মী মালয়েশিয়ায় নতুন নিয়োগ স্থগিত

নিজস্বপ্রতিবেদক:
লক্ষ্যমাত্রা পূরণ হওয়ায় নতুন করে বিদেশি কর্মী নিয়োগ আবেদন প্রক্রিয়া বন্ধের ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। শনিবার (১৮ মার্চ) দেশটির মানবসম্পদ মন্ত্রী ভি শিবকুমার এ ঘোষণা দেন।

ঘোষণা অনুযায়ী বাংলাদেশসহ ১৫টি দেশ থেকে নতুন করে বিদেশি কর্মী নেওয়ার অনুমোদনের আবেদন স্থগিত করেছে সরকার। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিদেশি কর্মী নেওয়া বন্ধ থাকবে এ ১৫টি দেশ থেকে।

বিবৃতিতে বলা হয়, বিদেশি কর্মীর জন্য কোটার আবেদন ও অনুমোদন ১৮ মার্চ থেকে পরবর্তী ঘোষণা না করা পর্যন্ত স্থগিত করা হলো। মঙ্গলবার (১৪ মার্চ) পর্যন্ত বিভিন্ন সেক্টরের বিদেশি কর্মীদের জন্য মোট ৯ লাখ ৯৫ হাজার ৩৯৬টি কোটা অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কর্মী নিয়োগের প্রক্রিয়ায় উৎপাদন, নির্মাণ, বৃক্ষরোপণ, কৃষি এবং পরিষেবা খাতে কোটা অনুমোদন দেয়া হয়। এখন পর্যন্ত বিদেশি শ্রমিকের জন্য যে সংখ্যক কোটা অনুমোদন দেয়া হয়েছে তা গুরুত্বপূর্ণ খাতসহ শিল্পকারখানায় শ্রম চাহিদা মেটানো সক্ষম বলে মনে করেন ভি শিবকুমার।

তবে যেসব নিয়োগকর্তাকে তাদের নিজ নিজ কোটার জন্য অনুমোদন দেয়া হয়েছে, তাদের নির্ধারিত সময়ের মধ্যে কর্মীদের মালয়েশিয়ায় আনার প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী।

মালয়েশিয়া সরকারের তথ্যমতে এখনও পর্যন্ত নির্মাণ খাতে ৩৪২,৫৬৮, সার্ভিস সেক্টর (রেস্টুরেন্ট) ১৪৩,৫৬৮, ম্যানুফ্যাকচারিং সেক্টর ৩৮৭১২২, প্লান্টেশন খাতে ৭৬৩২৫, এগ্রিকালচার খাতে ৪৫,৮৯৯টি কোটার অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদন দেওয়া এসব কর্মীর বড় অংশ এখনও মালয়েশিয়ার প্রবেশ করেনি।

এদিকে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন সূত্র বলছে বিভিন্ন খাতে এখন পর্যন্ত দেড় লক্ষের মতো কর্মী এসেছে বাংলাদেশ থেকে। আর নতুন করে হাইকমিশন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে আরও প্রায় আড়াই লক্ষ কর্মীকে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com