শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বাসের ধাক্কায় নারী পুলিশ নিহত স্বামী ও শিশু কণ্যা আহত

বাসের ধাক্কায় নারী পুলিশ নিহত স্বামী ও শিশু কণ্যা আহত

মাগুরাপ্রতিনিধি:
চলন্ত বাসের ধাক্কায় এক নারী পুলিশের মৃত্যু হয়েছে। তার নাম লাবনী ভদ্র(২৬)। রবিবার (১৯ মার্চ) সকাল ১০টার দিকে মাগুরা-ঢাকা মহাসড়কের কসুন্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ সময় লাবনীর স্বামী পুলিশ কনস্টেবল প্রসেনজিৎ বিশ্বাস (২৯) ও মেয়ে অঙ্কিতা বিশ্বাস (৪) গুরুতর আহত হন। তাদের দুজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত লাবনী ভদ্র ঝিনাইদহের কালিগঞ্জ থানার কোলা বাজার এলাকার অনিল ভদ্রের মেয়ে।

স্ত্রীহারা আহত পুলিশ কনস্টেবল প্রসেনজিৎ বিশ্বাস জানান, রাজবাড়ি রেলওয়ে পুলিশে কর্মরত ছিলেন তারা দুজন। পাঁচদিন আগে ছুটিতে গ্রামের বাড়ি শালিখা উপজেলার ধনেশ্বরগাতী বেড়াতে আসেন। রবিবার কর্মস্থলের উদ্দেশ্যে মোটরসাইকেলে করে রওনা দিলে ১০ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা তুহিন পরিবহন নামের একটি বাস একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে তাদেরকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই তার স্ত্রী পুলিশ সদস্য লাবনী মারা যান।

মাগুরা হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী জানান, পুলিশ বাসটিকে আটক করলেও চালক পালিয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com