যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

 জাতীয় প্রেস ক্লাবের জাতীয়করণের দাবিতে রাজধানীতে শিক্ষকদের মহাসমাবেশ

 জাতীয় প্রেস ক্লাবের জাতীয়করণের দাবিতে রাজধানীতে শিক্ষকদের মহাসমাবেশ

নিজস্বপ্রতিবেদক:
সংগৃহীত ছবি

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে মহাসমাবেশ করছেন মাধ্যমিকের শিক্ষকরা। সোমবার (২০ মার্চ) বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) আয়োজনে সকাল ৯টায় এই মহাসমাবেশ শুরু হয়। এতে সারা দেশ থেকে সহস্রাধিক শিক্ষক অংশ নিয়েছেন।

সমাবেশে বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মো. বজলুর রহমান মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদের সঞ্চালনায় বিভিন্ন জেলার ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। বক্তারা বলেন, এমপিওভুক্ত শিক্ষকরা মাত্র ২৫ শতাংশ উৎস ভাতা, ১০০০ টাকা বাড়ি ভাড়া এবং ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। অথচ একই কারিকুলামের অধীন, একই সিলেবাস, একই একাডেমিক সময়সূচি, একইভাবে প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নের কাজে নিয়োজিত থেকেও আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মধ্যে রয়েছে পাহাড়সম বৈষম্য। এ সময় উপস্থিত ছিলেন লালমাই উপজেলার যুক্তি খোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাত হোসেন মজুমদার, পরতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুল হক মজুমদার ,পেরুল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক ,দৌলতপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক তোফাজ্জল হোসে,প্রেমনল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী,শাকরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমদ উল্লাহ,

বক্তারা আরও বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানদের বেতন স্কেল সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানদের বেতন স্কেলের এক ধাপ নিচে দেওয়া হয়। তাছাড়া উচ্চতর স্কেলপ্রাপ্ত সিনিয়র শিক্ষকদের বেতন স্কেল সহকারী প্রধান শিক্ষকদের সমান হওয়ায় সহকারী প্রধান শিক্ষকদের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ রয়েছে। বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসরে যাওয়ার পর অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের টাকা পেতেও বছরের পর বছর অপেক্ষা করতে হয়। ফলে অনেক শিক্ষক-কর্মচারী টাকা পাওয়ার আগেই অর্থাভাবে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করছেন। তাছাড়া কয়েক বছর যাবৎ কোনো প্রকার সুবিধা না দিয়েই অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্ট খাতে শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে অতিরিক্ত ৪ শতাংশ কর্তন করা হচ্ছে, যা অত্যন্ত অমানবিক।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com