শিরোনাম :
গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল ঠাকুরগাঁওয়ে পরিত্যক্ত রিভলভার উদ্ধার দেশের সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা অস্ট্রেলিয়ায় উপনির্বাচনে ডানপন্থী দলের ঐতিহাসিক জয় নোয়াখালীর ৫৪ বছর পর বাড়ি ফিরলেন সাগরে হারিয়ে যাওয়া জেলে ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় সংরক্ষণের প্রস্তাব পুতিনের রাজারবাগ পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আলমডাঙ্গার ভাংবাড়ীয়ায় আম-লিচু বাগান নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ দুই পক্ষের ৮ জন আহত, গুরুতর ২; দেশীয় অস্ত্রসহ আটক ৪
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

দেশের স্বাধীন দেশের মানুষদের গোলাম বানিয়ে রাখা হয়েছে :

দেশের স্বাধীন দেশের মানুষদের গোলাম বানিয়ে রাখা হয়েছে :

নিজস্বপ্রতিবেদক:
স্বাধীনতা অর্জনের মতো স্বাধীনতা রক্ষাও একটি চলমান সংগ্রাম। বাংলাদেশের আকাশে শকুনের ছায়া, সীমান্তে মানুষ হত্যা হচ্ছে। স্বাধীনতা যুদ্ধের চেতনা, গণতন্ত্র বুটের তলায় পিষ্ট লাখো মানুষের রক্তে কেনা বাংলাদেশ। সেই দেশের মানুষের বাকস্বাধীনতা কেড়ে নিয়ে তাদেরকে গোলাম বানিয়ে রাখার অভিযোগ তুলেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি—জাগপা’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান।

জাতীয় গণতান্ত্রিক পার্টি—জাগপা’র প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধান কর্তৃক ১৯৭১ সালের ২৩ মার্চ দিনাজপুরে বাংলাদেশের স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলন উপলক্ষে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে সকালে বনানী কবরস্থানে শফিউল আলম প্রধানের কবরে পার্টির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান আরো বলেন, ২০১৮ সালে শুধু বাংলাদেশেই নয়, সারা পৃথিবীতে দিনের ভোট রাতে নেওয়ার একটা নজির স্থাপন হয়েছে। রাতের অন্ধকারে কীভাবে ভোট নিতে হয়, তা এ দেশের ১৬ কোটি মানুষসহ সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে এই আওয়ামী লীগ সরকার। এই সরকার নিশিরাতের সরকার। মরহুম শফিউল আলম প্রধান ছিলেন অত্যন্ত সাহসী ও বীরত্বপূর্ণ নেতা। আজকে দেশের গণতন্ত্রের এই দুরাবস্থায় তাঁর বড়ই প্রয়োজন ছিল।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে শফিউল আলম প্রধানের অবদান অনস্বীকার্য। তিনি সেদিন পাকিস্তানি হানাদার বাহিনীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তার নিজ জেলা দিনাজপুরে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। আমরা যে স্বপ্ন নিয়ে যুদ্ধ করেছিলাম আজও তা বাস্তবায়ন হয়নি। বিশেষ করে গণতন্ত্রের জন্য। গণতন্ত্রের বাহন হলো সুষ্ঠু নির্বাচন। কিন্তু এই আওয়ামী লীগ সরকার নির্বাচনকে নির্বাসনে পাঠিয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন জাগপা’র সাধারণ সম্পাদক এস এম শাহাদাত, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আওলাদ হোসেন শিল্পী, সাইফুল আলম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবুল হোসেন, নগর জাগপা’র সভাপতি মোঃ হোসেন মোবারক, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, যুব জাগপা’র সভাপতি আমির হোসেন আমু, যুবনেতা শেখ আকবর হোসেন, ওসমান শেঠ প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com