শিরোনাম :
৪৫ দিনেই বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের জন্য ‘জমি’ দেবে বিজেপি: এনডিটিভি মদন শিশু ধর্ষণের মামলায় অভিযুক্ত সেই শিক্ষক গ্রেপ্তার সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী খোকসায় ভ্যানচালকের লাশ উদ্ধার কম সময়ে ধান উৎপাদনের জাত উদ্ভাবন নিয়ে আলোচনা চলছে: কৃষিমন্ত্রী টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ বাংলাদেশ পুলিশে বড় রদবদল: ১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তার বদলি খোকসায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬: কৃষিতে প্রযুক্তি ও পুষ্টি উন্নয়নে নতুন দিগন্ত। শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চাঁদপুরের জাটকা ধরায় ২৭ জেলে আটক

চাঁদপুরের জাটকা ধরায় ২৭ জেলে আটক

চাঁদপুরপ্রতিনিধি:
গত ২৪ ঘণ্টায় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাটকা ইলিশ নিধনের দায়ে চাঁদপুরে ২৭ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় ৩৯ কেজি জাটকা ইলিশ, ৮টি নৌকা ও ৪ লাখ ৮৫ হাজার ৮০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৩ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে চাঁদপুর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জাটকা ইলিশের নিরাপদে বিচরণ নিশ্চিতে ও নিষেধাজ্ঞা বাস্তবায়নে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে অভিযান চালানো হয়। বুধবার (২২ মার্চ) রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিট পর্যন্ত পদ্মা-মেঘনা নদীতে চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর, পুরাণবাজার, লক্ষ্মীচর, চিরারচর, আনন্দবাজার, ইব্রাহিমপুর, লক্ষ্মীপুর, হানাচর, মিনি কক্সবাজার, সফরমালিসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এদের মধ্যে ৬ জনের বিরুদ্ধে মৎস্য আইনে পৃথক তিনটি নিয়মিত মামলা করা হয়েছে। বাকি ১৮ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের মুচলেকা দিয়ে অভিভাবকের জিম্মায় মুক্তি দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জব্দকৃত দুটি মাছ ধরার নৌকা নষ্ট করা হয়েছে। এ ছাড়া তিনটি নৌকা নৌ পুলিশ ও তিনটি নৌকা কোস্টগার্ডের হেফাজতে রয়েছে এবং জাটকাগুলো স্থানীয় গরিব ও দুস্থদের মাঝে বিতরণ এবং কারেন্ট জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।

উল্লেখ্য, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় জাটকাসহ সব ধরনের মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মজুত ও পরিবহনে নিষেধাজ্ঞা রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com