২৬ মার্চ ২০২৩ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় উদ্যোগে রাসেল স্কয়ারে সর্বস্তরের শ্রমিক কর্মচারী জমায়েত হয়ে র্যালীসহকারে সকাল ০৯.৩০ টায় ৩২ নং ধানমন্ডিস্থ স্বাধীনতার মহান স্থপতি, বাঙালির মুক্তির মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
জাতীয় শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর কুতুব আলম মান্নান এর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন মিয়া, সহ-সভাপতি এ্যাড. মোঃ হুমায়ুন কবির, তোফায়েল আহমেদ, মোঃ হাবিবুর রহমান আকন্দ, মোঃ মহসিন ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক খান সিরাজুল ইসলাম, সুলতান আহাম্মদ, দপ্তর সম্পাদক এটিএম ফজলুল হক, ট্রেড ইউনিয়ন সমন্বয় সম্পাদক মোঃ ফিরোজ হোসাইন, কার্যকরী সদস্য মোঃ আমজাদ আলী খান ও এস.এম. সেলিম আনছারী, ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম সফিউল আলম বুলু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গণি রাজা, উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুন্নবী নাহিদ সহ ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, অঞ্চল শাখা, মহিলা কমিটি, যুব কমিটি ও অন্তর্ভূক্ত বিভিন্ন জাতীয় ইউনিয়ন, ক্র্যাফট ফেডারেশন, বেসিক ইউনিয়ন, থানা ও ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ।
জাতীয় শ্রমিক লীগের সকল জেলা, মহানগর, অঞ্চল ও বৈদেশিক শাখা সমূহের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগের সাথে সমস্বয় করে কর্মসূচী পালিত হয়।
Leave a Reply