যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

অটিস্টিক শিশুদের ভর্তির ক্ষেত্রে বয়স শিথিল করা হবে : শিক্ষামন্ত্রী

অটিস্টিক শিশুদের ভর্তির ক্ষেত্রে বয়স শিথিল করা হবে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে সুবর্ণ (অটিস্টিক) শিশুদের বয়স শিথিল করা হবে বল জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ রবিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটউটে ১৬তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা জানান।

অটিজমের প্রতি সচেতনতা তৈরির বিষয়ে গুরুত্বারোপ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘অটিজম নিয়ে বিশ্বব্যাপী তেমন সচেতনতা ছিল না। পরিবার ও আত্মীয়দের কাছ থেকেও তাদের গোপন করা হতো।’

তিনি আরো বলেন, ‘এই বাচ্চাদের স্বাভাবিক জীবন যাপনের সুযোগ দেওয়া হতো না। সমাজ এবং পরিবারে অভিশাপ ও বোঝা মনে করা হতো। কিন্তু এই বিষয়ে এখন মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে।’ বাংলাদেশ এই বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক সুনাম অর্জন করেছে বলেও উল্লেখ করেন তিনি।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নেহাল আহমেদের সভাপতিত্বে ১৬তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনায়সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ বিভাগের সচিব সোলেমান খান, সুচনা ফাউন্ডেশনের সিইও ডা সাকী খন্দকার, বক্তব্য রাখেন ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো ডেভেলপম্যান্ট ডিসএবিলিটিস (নান্ড) প্রকল্পের প্রকল্প পরিচালক প্রফেসর দিদারুল আলম। সূত্র : বাসস।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com