শিরোনাম :
খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ-সড়ক অবরোধ সিলেটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম হরমুজ প্রণালি চালু ও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের ৫ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ২ নম্বর সংকেত জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন দেশে বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ সাত জেলায় ১৪ জনের মৃত্যু লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন করছে’ হেজবুল্লাহ:নেতানিয়াহু লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু দেশের কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন : পার্বত্যমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কোনো সাংবাদিকের বিরুদ্ধে আমার কোনা অভিযোগ নেই: প্রভা

কোনো সাংবাদিকের বিরুদ্ধে আমার কোনা অভিযোগ নেই: প্রভা

বিনোদন প্রতিবেদক:

সাংবাদিকদের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান করে সম্পর্কটা ভাই-বোনের মতোই এগিয়ে নিতে চান অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। রবিবার এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ কথা জানিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

ঢালাওভাবে সাংবাদিকদের নয়, শুধু দু-একটি ঘটনার কথা উল্লেখ করেছেন জানিয়ে প্রভা বলেন, ‘আমি কোনো সাংবাদিকের বিরুদ্ধে কোনো ধরণের অভিযোগ করিনি ও করছি না। আমি বলেছিলাম কতিপয় অসত্য নিউজ ও আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনায় আমার এখন ভয় হয়। আপনারা ভয়ের কারণ জানতে চাইলে আমি শুধুমাত্র আমার সঙ্গে ঘটে যাওয়া একটি দুটি ঘটনার উদাহরণ দিয়েছি। যে ঘটনাগুলো ওই সময়ই সমাধান হয়ে গেছে। তখনই সংশ্লিষ্ট সাংবাদিক ভাইয়েরা সরি বলেছেন। ঘটনার পরেও তাদের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক হয়ে গেছে। ছোটবেলা থেকেই জেনে এসেছি, মানুষ যখন তার ভুল বুঝতে পারে তখন ক্ষমা করে দেয়াই উত্তম। তাই সংশ্লিষ্ট সাংবাদিকসহ কোনো সাংবাদিকের বিরুদ্ধেই আমার কোনো অভিযোগ আগেও ছিলনা, এখনো নেই। তাই আমার চাওয়া আপনাদের সঙ্গে আমার অহেতুক ভুল বোঝাবুঝির অবসান হোক। আমরা আগের মতো ভাই বোন সম্পর্ক নিয়ে এগিয়ে যাই।’

সাংবাদিকদের উদ্দেশে প্রভা বলেন, ‘আমি আমার বিপদ আপদে বা নানা ধরনের সমস্যায় পরিবার ও সহকর্মীদের পাশাপাশি সবসময় আপনাদের পাই। তাই আমি মনে করি বিগত দিনের মতো সামনের দিনগুলিতে আনন্দ বেদনায় আপনারাই আমার সঙ্গী হবেন। এটাও বিশ্বাস করি, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নানাভাবে একটা ভয়ের মধ্যে ছিলাম বলে, এতদিন আপনাদের সঙ্গে একটা দুরত্ব ছিলো। আশা করছি সামনের দিনগুলিতে সেটা কাটিয়ে উঠবো। এ জন্য দরকার আপনাদের সহযোগিতা ও ভালোবাসা।’

শনিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলে ভালো লেগেছে জানিয়ে অভিনেত্রী বলেন, ‘গতকাল (শনিবার) অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ আয়োজিত লিগ্যাল উইংস ঘোষণা ও সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় সাংবাদিক ভাই ও বোনেরা উপস্থিত ছিলেন। অনেকদিন পরে আপনাদের সঙ্গে কথা বলে আমার ভালো লেগেছে। চেষ্টা করেছি আপনাদের সব প্রশ্নের উত্তর দেয়ার। কিন্তু সেই সন্মেলনের পরে বেশ কয়েকজন সাংবাদিক ভাই বোন ফেসবুক পোস্টসহ বিভিন্ন মাধ্যমে বলছেন আমি ঢালাওভাবে সাংবাদিক ভাইদের বিরুদ্ধে অভিযোগ এনেছি। বিষয়টা একেবারেই সঠিক নয়।’

শনিবারের সংবাদ সম্মেলনের প্রসঙ্গ টেনে অভিনেত্রী বলেন, ‘গতকাল (শনিবার) আমি আরও অনেক বিষয়ে কথা বলেছি। আমার বিশ্বাস ছিল, আমাকে ভালোবেসে আপনারা সে বিষয়গুলির দিকে নজর দেবেন। সেগুলো নিয়ে সংবাদ করবেন। উল্টো আমার উদাহরণ হিসেবে বলা ঘটনাকে অভিযোগে রূপ দিয়ে আবারো শিল্পী এবং সাংবাদিকদের মাঝে দুরত্ব তৈরি হচ্ছে। এটা আমার জন্য খুবই বেদনার। দয়া করে এই কাজটি না করার জন্য আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি।’

কারো বিরুদ্ধেই কোনো অভিযোগ নেই জানিয়ে সাদিয়া জাহান প্রভা বলেন, ‘আপনাদের অবগতির জন্য আবার বলছি, আমার কোনো সাংবাদিকের বিরুদ্ধেই কোনা অভিযোগ নেই। একজনকে দিয়ে পুরো কমিউনিটিকে অভিযুক্ত করার মানুষ আমি নই। তবুও কোন সাংবাদিক ভাই ও বোনেরা আমার কথায় কষ্ট পেয়ে থাকেন আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সবাই ভালো থাকবেন। আপনাদের ভালোবাসায় রাখবেন।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com