শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কমলাপুর স্টেশনে ঈদযাত্রার শেষদিনেও ট্রেনের শিডিউল বিপর্যয়

কমলাপুর স্টেশনে ঈদযাত্রার শেষদিনেও ট্রেনের শিডিউল বিপর্যয়

নিজস্ব প্রতিবেদক:
প্রিয়জনের সঙ্গে ঈদ করতে গত কয়েকদিন ধরেই ট্রেনে করে ঢাকা ছাড়ছে মানুষ। তবে ঈদযাত্রার শেষদিনেও ট্রেনের শিডিউল বিপর্যয় যাত্রীদের ভোগান্তি বাড়িয়েছে।

শুক্রবার (২১ এপ্রিল) ঈদযাত্রার শেষদিনে ভোর থেকেই কমলাপুর স্টেশনে যাত্রীদের উপচেপড়া ভিড় ছিল। এর মধ্যেই এক ঘণ্টা করে দেরিতে ছেড়েছে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস এবং চীলাহাটি অভিমুখী নীলসাগর এক্সপ্রেস। ফলে প্রচণ্ড গরম আর মানুষের ভিড়ে যাত্রীদের ভোগান্তি বেড়েছে।

সরেজমিনে দেখা যায়, শুক্রবার সকাল ৬টায় রাজশাহীর উদ্দেশে কমলাপুর স্টেশন ছাড়ার কথা ছিল ধূমকেতু এক্সপ্রেসের। তবে ট্রেনটি কমলাপুর ছাড়ে ৭টার কিছু সময় পর। একইভাবে সকাল ৬টা ৪০ মিনিটে চীলাহাটির উদ্দেশ স্টেশন ছাড়ার কথা ছিল নীলসাগর এক্সপ্রেসের। কিন্তু ট্রেনটি যাত্রা করে ৭টা ৫৫ মিনিটে। অন্যদিকে সুন্দরবন এক্সপ্রেস সকাল ৮টা ১৫ মিনিটে স্টেশন ত্যাগ করার কথা থাকলেও পরে সম্ভাব্য সময় দেওয়া হয় ৮টা ৫০ মিনিট। সাড়ে ৮টা পেরিয়ে গেলেও ট্রেনটি স্টেশনে এসে পৌঁছাতে পারেনি। তবে বাকি চার ট্রেন (সোনার বাংলা, এগার সিন্দুর, প্রভাতী, তিস্তা এক্সপ্রেস) সময় মতোই স্টেশন ছেড়ে যায়।

নারগিস সুলতানা নামে নীলসাগর এক্সপ্রেসের এক যাত্রী বলেন, ট্রেন ছাড়ার কথা ছিল ৬টা ৪০ মিনিটে। এজন্য সেহরির পর পরই স্টেশনে এসেছিলাম। কিন্তু এক ঘণ্টার বেশি সময় দেরি করে ট্রেন ছাড়ছে। বাচ্চাদের নিয়ে ওয়াশরুমেও যেতে পারি না।

সাহাবুদ্দিন নামে আরেক যাত্রী বলেন, সোয়া ৮টায় স্টেশন থেকে ট্রেন ছাড়ার কথা ছিল। অথচ এখনো সুন্দরবন এক্সপ্রেস স্টেশনেই আসেনি। কখন পৌঁছাবে আর কখন ছাড়বে, জানি না।

তবে স্টেশন কর্তৃপক্ষ বলছে, ট্রেন দেরি করে স্টেশনে আসায় ছাড়তেও দেরি হচ্ছে। এক কর্মকর্তা বলেন, যে কোনো ট্রেন স্টেশনে আসার পর ওয়াশ করা লাগে। তবে ট্রেন যদি সময়তো স্টেশনে পৌঁছায় তবে এসব কাজ করতে খুব বেশি দেরি হয় না।

এদিন ভোর থেকেই কমলাপুর স্টেশনে যাত্রীদের ঢল শুরু হয়। তবে কোনো যাত্রীকেই টিকিট ছাড়া স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যারা অনলাইনে টিকিট কিনতে পারেননি তারা তাৎক্ষণিকভাবে স্ট্যান্ডিং টিকিট কিনে স্টেশনে প্রবেশ করছেন। অনেকেই নাড়ির টানে বাড়ি ফিরতে ট্রেনের ছাদেও চড়ে বসেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com