নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর কারওয়ান বাজার টিসিবি ভবনের পাশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের নিচ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
রবিবার রাত ৯টা ২১মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, টিসিবি ভবনের পাশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের নিচ তলায় আগুন লেগেছে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গেছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
Leave a Reply