নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর ডেমরায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে করা মামলার আসামি মো. সুমনকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব। গত মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, সুমন ডেমরার ভার্জিন বেকারি গলির বাসিন্দা। তিনি ওই কিশোরীকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে বাড়িতে নেন। পরে পানির সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন হলে তাকে ধর্ষণ করেন। পরে কিশোরীর বাবা মেয়েকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। তখন কর্তব্যরত চিকিৎসক জানান, কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। ওই ঘটনায় সুমনের বিরুদ্ধে ভুক্তভোগীর বাবা মামলা করেন। মামলার পর সুমন পলাতক ছিলেন।
র্যাব-৩-এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন ধর্ষণে নিজের সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
Leave a Reply