শিরোনাম :
গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল ঠাকুরগাঁওয়ে পরিত্যক্ত রিভলভার উদ্ধার দেশের সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা অস্ট্রেলিয়ায় উপনির্বাচনে ডানপন্থী দলের ঐতিহাসিক জয় নোয়াখালীর ৫৪ বছর পর বাড়ি ফিরলেন সাগরে হারিয়ে যাওয়া জেলে ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় সংরক্ষণের প্রস্তাব পুতিনের রাজারবাগ পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আলমডাঙ্গার ভাংবাড়ীয়ায় আম-লিচু বাগান নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ দুই পক্ষের ৮ জন আহত, গুরুতর ২; দেশীয় অস্ত্রসহ আটক ৪
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজবাড়ীতে মাদকসহ স্বেচ্ছাসেবক লীগের নেতা গ্রেফতার

রাজবাড়ীতে মাদকসহ স্বেচ্ছাসেবক লীগের নেতা গ্রেফতার

আল-আমিন খোকন

রাজবাড়ীর গোয়ালন্দে মাদকসহ চার মামলার আসামি ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শেখ শাহীনকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখারুজ্জামান।

এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার দায়ে দল থেকে বহিষ্কারের জন্য কমিটির প্যাডে জেলা কমিটি বরাবরর সুপারিশ করেছেন গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ মিশা ও সাধারণ সম্পাদক হিরু মৃধা।নাম প্রকাশে অনিচ্ছুক স্বেচ্ছাসেবক লীগের একাধিক নেতা জানান, শেখ শাহীন চিহ্নিত মাদক ব্যবসায়ী। যার কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। এছাড়া তার বিরুদ্ধে মামলা ও নারী কেলেঙ্কারির ঘটনাও রয়েছে। দলে এরকম বেশ কিছু বিতর্কিত নেতা রয়েছে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৬ মে রাতে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার উত্তর দৌলতদিয়া বাজার এলাকার ভাড়া বাসা থেকে ১৬৩ গ্রাম হেরোইন ও ৯৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে গোয়ালন্দঘাট থানাসহ রাজবাড়ীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছেন। আসামির বিরুদ্ধে একটি অস্ত্র, একটি মাদক মামলাসহ চারটি মামলা রয়েছে।

গ্রেফতার শেখ শাহীন উত্তর দৌলতদিয়া ফেলু মোল্লার পাড়ার মৃত আক্কাস শেখের ছেলে। তিনি গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি।গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ মিশা মাদকসহ শেখ শাহিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আগে তাকে নোটিশ দিয়ে সতর্ক করা হয়েছে। এবং বহিষ্কার করতে চাইলেও অনেকের সুপারিশে বহিষ্কার সম্ভব হয়নি। কিন্তু আজকের ঘটনায় কারও কথা না শুনে তাকে দল থেকে বহিষ্কারের জন্য জেলা কমিটির কাছে সুপারিশ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com