যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নীলফামারীর এসএসসি পরীক্ষায় নকল, ৪ শিক্ষার্থী বহিষ্কার

নীলফামারীর এসএসসি পরীক্ষায় নকল, ৪ শিক্ষার্থী বহিষ্কার

নীলফামারী প্রতিনিধি:
ফাইল ছবি

কিশোরগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষায় নকল করার অপরাধে চার শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ সময় দায়িত্বে অবহেলার অপরাধে ছয় শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (৮ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার (৭ মে) ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় উপজেলার কিশোরীগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ও কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চবিদ্যালয় কেন্দ্র এ ঘটনা ঘটে।

জানা গেছে, রোববার সকালে কিশোরীগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে তিন শিক্ষার্থীর কাছ থেকে নকল পাওয়ায় তাদের বহিষ্কার করা হয়। এ সময় ওই কক্ষে দায়িত্বরত চার শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়।

এদিকে কিশোরগঞ্জ উপজেলার কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চবিদ্যালয় কেন্দ্রের একটি কক্ষে নকল করার সময় এক শিক্ষার্থীকে ধরেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় অভিযুক্ত শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। পরে ওই কক্ষে দায়িত্বে থাকা দুই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়।

নির্বাহী কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী জানান, রোববার পরীক্ষা কেন্দ্রে নকল করায় দুই কেন্দ্রের চার শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে ছয় শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com