শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মৌলভীবাজারের জুড়ীতে মাটির হাড়িপাতিলের ব্যবসার আড়ালে মাদক বিক্রি, গ্রেফতার ৩

মৌলভীবাজারের জুড়ীতে মাটির হাড়িপাতিলের ব্যবসার আড়ালে মাদক বিক্রি, গ্রেফতার ৩

মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজারের জুড়ীতে মাটির হাড়িপাতিল ব্যবসার আড়ালে গাঁজা ও ইয়াবা বিক্রি করে আসছিলেন আকরাম হোসেন নামে এক হাড়িপাতিলের দোকানদার। আকরাম হোসেন তার হাড়িপাতিলের দোকানে বিভিন্ন সাইজের গাঁজার স্টিক তৈরি করে মাদক সেবীদের কাছে বিক্রি করত এবং দোকানে বসে গাঁজা ও ইয়াবা সেবনের জন্য গাঁজার কল্কিসহ বিভিন্ন সরঞ্জাম রাখতো। গোপন সুত্রে খবর পেয়ে পুলিশ আকরাম হোসেনসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে।
রোববার (২৮ মে) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জুড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে জুড়ীর কামিনীগঞ্জ বাজারের লামাবাজার থেকে হাড়িপাতিলের আড়ালে মাদক বিক্রেতা আকরাম হোসেন, গৌদম সূর্যবংশী দিবা ও সিহাব মিয়াকে গ্রেপ্তার করে। এ সময় আকরামের মাদকের আস্তানা থেকে ৪০০ গ্রাম গাঁজা ও ১৭ পিস ইয়াবা উদ্ধার করেন পুলিশ সদস্যরা। এছাড়াও বিভিন্ন সাইজের গাঁজার স্টিক ও মাদক বিক্রির ৩ হাজার ১৫০ টাকা উদ্ধার করে পুলিশ।
জুড়ী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশারফ হোসেন জানান, হাড়িপাতিলের ব্যবসার আড়ালে আকরাম হোসেন তার দোকানে ২৫ গ্রাম, ১২ গ্রাম ও ৫ গ্রাম ওজনের গাঁজার স্টিক তৈরি করে বিক্রি করত। তার দোকানে বসে গাঁজা সেবনের জন্য কল্কি ও ইয়াবা সেবনের সরঞ্জাম রেখে মাদক সেবীদের নিয়ে মাদকের আসর বসানোসহ বিক্রি করে আসছিল বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করে। আকরাম হোসেনসহ ৩ জনের বিরুদ্ধে জুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার (২৯ মে) সকালে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের প্রেরণ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com