মানিকগঞ্জপ্রতিনিধি
মানিকগঞ্জের সিংগাইরে আলফা হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারকে মেয়াদোর্ত্তীণ
লাইসেন্স দিয়ে পরিচালনা করার অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা সেই সাথে ওই হাসপাতালের
পরিচালক মো. খবির উদ্দিনকে (৪৬) ৪ মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালত। কাগজপত্র না
থাকায় হাসপাতালটি বন্ধ করা হয়েছে।ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ
ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মো. আবদুল কাইয়ুম খান।
বুধবার(৩১ মে) দুপুরে উপজেলার শহিদ রফিক সরনীর দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় কাগজ পত্র
ছাড়াই দেদারছে চালিয়ে আসছিল অবৈধ আলফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার।
হাসপাতালে কোন এমবিবিএস ডাক্তার ,টেকনিশিয়ান না থাকায় তারা আয়া ও নার্স দিয়ে
পরিচালনা করে আসছিলেন। আর এ অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুরে অভিযান চালিয়ে এর
সত্যতা পান ভ্রাম্যমান আদালত। পরে মেডিকেল প্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরোটরী
নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে ১৯৮২ এর ৮ ধারায় পরিচালক খবির উদ্দিনকে ৪ মাসের জেল ও ৫ হাজার
টাকা জরিমানা করা হয়। এ সময় আরো উপ¯িথত ছিলেন সিংগাইর উপজেলা স্বাস্থ্য কম্েধসঢ়;প্লক্সের
টিএইচও ডা. তাবাসসুম মারিয়া , আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. রায়হানুল হক ও
পুলিশ সদস্যরা।
সিংগাইর থানায় জিডি মূলে ১৩টি
হারানো মোবাইল উদ্ধার
মুহ. মিজানুর রহমান বাদল(মানিকগঞ্জ)
মানিকগঞ্জের সিংগাইর থানার জিডি মূলে বিভিন্ন মডেলের ১৩টি হারানো মোবাইল উদ্ধার
করেছেন থানা পুলিশ। বুধবার(৩১ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে থানা চত্ত্বর গোলঘর থেকে
ভুক্তভোগীদের হাতে এ মোবাইল সেট তুলে দেয় হয়। এ সময় উপস্থিত ছিলেন সিংগাইর
সার্কেলের (এএসপি)আব্দুল্লাহ আল ইমরান, থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম, ইন্সপেক্টও (তদন্ত)
মানবেন্দ্র বালো,সেকেন্ড অফিসার রাকিবুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক
শহিদুর রহমান(ভিপি শহিদ),পৌর প্যানেল মেয়র মো.সমেজউদ্দিন, উপ-সহকারি পুলিশ পরিদর্শক
মো.আলমগীর হোসেন প্রমুখ। হারানো মোবাইল সেট পেয়ে আনোয়ার হোসেন(৫৮) পুলিশের
এ কার্যক্রমে পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
Leave a Reply