শিরোনাম :
মৌলভীবাজারে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ কালীগঞ্জে প্রবাসীর বাড়ীতে হামলা ও চাঁদা দাবী প্রধান শিক্ষিকার উদাসীনতায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি সিয়াম কাউয়াদিঘী হাওর পরিদর্শনে মৌলভীবাজার জেলা প্রশাসক দেশের স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ এবার কোরবানির অপেক্ষায় ‘ডোনাল্ড ট্রাম্প’ শরীয়তপু হুইপের টিস্যুবক্স নিক্ষেপ নিয়ে অপপ্রচার, র প্রেস ক্লাবের তীব্র নিন্দা চট্টগ্রাম ডিজেলের বড় চালান এলো বন্দরে মিরপুরে নাহিদের গতিতে বিধ্বস্ত পাকিস্তান, রোমাঞ্চকর জয় বাংলাদেশের জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর শ্যামলীর আগুন লাগা ভবন থেকে একজনের মরদেহ উদ্ধার

রাজধানীর শ্যামলীর আগুন লাগা ভবন থেকে একজনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক;
ফাইল ছবি

শ্যামলীতে আগুন লাগা বহুতল ভবন থেকে মৃত একজনকে উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।

তিনি জানান, ১৯ তলা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তার নাম-ঠিকানা এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধোঁয়ার কারণে শ্বাস নিতে না পেরে তার মৃত্যু হয়েছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলনও এই তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে রূপায়ণ শেলফোর্ড নামের ২০তলা ওই ভবনের ৭ তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের চেষ্টায় রাত ২টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ভবন থেকে ২৭ জনকে অক্ষত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রাত ২টার দিকে ঘটনাস্থল থেকে এ তথ্য জানিয়েছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ। তবে ফায়ার সার্ভিসের সূত্র মতে এ সংখ্যা ২৩ জন।

ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করে প্রায় তিন ঘণ্টার চেষ্টার পরে আগুন নেভাতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা আনারুল ইসলাম দোলন জানান, প্রায় ১৪টা ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে রাত ২টা ৮ মিনিটের দিকে। এখনো ঘটনাস্থলে কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিসের সদস্যরা। আগুনের সূত্রপাত তদন্ত সাপেক্ষে জানা যাবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com