শিরোনাম :
দেশের স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ এবার কোরবানির অপেক্ষায় ‘ডোনাল্ড ট্রাম্প’ শরীয়তপু হুইপের টিস্যুবক্স নিক্ষেপ নিয়ে অপপ্রচার, র প্রেস ক্লাবের তীব্র নিন্দা চট্টগ্রাম ডিজেলের বড় চালান এলো বন্দরে মিরপুরে নাহিদের গতিতে বিধ্বস্ত পাকিস্তান, রোমাঞ্চকর জয় বাংলাদেশের জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর নগরের উন্নয়নে গাছ কাটা যাবে না: মেয়র আতিক

রাজধানীর নগরের উন্নয়নে গাছ কাটা যাবে না: মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক:
মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে মেয়র আনিসুল হক সড়কে দুই লাখ গাছ লাগানোর কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম। ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, নগরের উন্নয়নের জন্যে গাছ কাটা যাবে না। উত্তর সিটি কর্পোরেশনে আমরা দুই লাখ গাছ লাগাব, এজন্য বনবিভাগকে সম্পৃক্ত করেছি।
তিনি বলেন, এ পদক্ষেপের মাধ্যমে বায়ুদূষণ কমবে, তাপদাহ কমবে ও ঢাকা মহানগরীতে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী কার্বন নিঃসরণ কমানো সম্ভব হবে।

মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে মেয়র আনিসুল হক সড়কে দুই লাখ গাছ লাগানোর কর্মসূচির উদ্বোধনের সময় তিনি একথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, গাছের পরিচর্যার জন্যে ঢাকার উত্তর সিটি কর্পোরেশনে ১০০ জন মালি নিয়োগ দেওয়া হবে। এ পদে অনেক শিক্ষিত ছেলেরাও আবেদন করছে। কারণ তারা পরিবেশ রক্ষার্থে কাজ করতে চায়।

নিয়োগ পাওয়া মালিদের দায়িত্ব সম্পর্কে তিনি বলেন, এক কিলোমিটারের মধ্যে গাছের রিপোর্ট একেকজন তারা দিবেন। ‘সবুজে বাস, বারো মাস’ স্লোগানে এ কর্মসূচির মাধ্যমে আমরা ঢাকায় সবুজে বাস করব।

এ সময় রাজউকের দৃষ্টি আকর্ষণ করে মেয়র বলেন, নিয়ম অনুযায়ী ৩৫ শতাংশ জায়গা খালি রেখে বাড়ি-স্থাপনা নির্মাণ করতে হবে। প্রতিটি বাড়ির এক কাঠায় একটি গাছ লাগাতে পারি। তাহলে ঢাকা সবুজে ভরে যাবে।

সম্প্রতি অনুমতি ছাড়া গাছ কাটার জন্যে সিটি কর্পোরেশনের দুই ইঞ্জিনিয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং এক ঠিকাদারকে ব্ল্যাক লিস্টেড করা হয়েছে বলেও জানান ডিএনসিসি মেয়র।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com