নেত্রকোণাপ্রতিনিধি
চিনি
চিনিসহ তিন চোরাকারবারিকে আটক করা হয়েছে। এ সব চিনির আনুমানিক মূল্য ২৪ লাখ ৮০০ টাকা।
সোমবার (১২ জুন) দুর্গাপুর পৌরসভার উৎরাইল বাজার থেকে তাদের আটক করে পুলিশ।
পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
আটককৃতরা হলেন, মাগুরা জেলার শালিখা উপজেলার রামানন্দকাটি গ্রামের মো. খালিদুর রহমান টিটো (২৬), একই উপজেলার আড়পাড়া গ্রামের মো. তছলিমুর রহমান শিপলু (৩৮) ও মাদারীপুর জেলার কালকিনি উপজেলার নারকেলী (কানুরগাওন) গ্রামের মো. সাগর ইসলাম মনির (৪২)।
এ বিষয়ে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দিয়ে সোমবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়।
Leave a Reply