যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ফেনীর বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাই খুন

ফেনীর বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাই খুন

 

ফেনীপ্রতিনিধি:

ফেনীর ছাগলনাইয়ায় বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ইভটিজারের ছুরিকাঘাতে রবিউল হক শাহেদ (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (৩০ জুন) সন্ধ্যায় শুভপুর বাজারে এ ঘটনা ঘটে।

 

নিহত রবিউল হক শাহেদ উপজেলার শুভপুর ইউনিয়নের জয়পুর গ্রামের মানিক মিয়ার ছেলে। সে পেশায় এস্কেভেটর চালক ছিলেন।

নিহতের বোন সাথী আক্তার বলেন, রবিউল তার ছোট বোনসহ পরিবারের সদস্যদের নিয়ে শুভপুর ইউনিয়নের শমসের গাজী দীঘি এলাকায় বেড়াতে যান। সেখানে আগে থেকে অবস্থান করা কয়েকজন বখাটে শাহেদের ছোট বোনকে উত্ত্যক্ত করে। শাহেদ প্রতিবাদ করলে বখাটেরা ক্ষিপ্ত হয়। এ নিয়ে শুভপুরের ২নং ওয়ার্ড ইউপি মেম্বার ফজলুর রহমান সজীবের কাছে বিচার দেন শাহেদ। ইউপি মেম্বার উভয় পক্ষকে সন্ধ্যায় তার কার্যালয়ে আসতে বলেন। ডাক পেয়ে সেখানে যান অভিযুক্ত যুবকরা। শাহেদ ইউপি মেম্বারের কার্যালয়ে আসা মাত্রই আবার তার সঙ্গে তর্কে জড়ায় বখাটেরা। তখন এক বখাটে শাহেদকে ঝাপটে ধরে বুকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হামলার পর স্থানীয়রা ধাওয়া করলে হামলাকারী যুবকসহ ১০ জন শুভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মজনুর ব্যক্তিগত অফিসে আশ্রয় নেয়। ফজলুর রহমান সজিব মেম্বার তখন বাইরে থেকে তালা দিয়ে পুলিশকে খবর দেন।

ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, শাহেদকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার বুকে একাধিক ছুরিকাঘাত করা হয়েছে।

ছাগলনাইয়া থানার ওসি সুদ্বীপ রায় পলাশ বলেন, থানায় হত্যা মামলা হয়েছে। তদন্তের স্বার্থে আটকদের নাম পরিচয় আপাতত বলা যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে ১০ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। আমাদের চেষ্টা থাকবে দোষীদের শাস্তি নিশ্চিত করা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com