শিরোনাম :
মৌলভীবাজারে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ কালীগঞ্জে প্রবাসীর বাড়ীতে হামলা ও চাঁদা দাবী প্রধান শিক্ষিকার উদাসীনতায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি সিয়াম কাউয়াদিঘী হাওর পরিদর্শনে মৌলভীবাজার জেলা প্রশাসক দেশের স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ এবার কোরবানির অপেক্ষায় ‘ডোনাল্ড ট্রাম্প’ শরীয়তপু হুইপের টিস্যুবক্স নিক্ষেপ নিয়ে অপপ্রচার, র প্রেস ক্লাবের তীব্র নিন্দা চট্টগ্রাম ডিজেলের বড় চালান এলো বন্দরে মিরপুরে নাহিদের গতিতে বিধ্বস্ত পাকিস্তান, রোমাঞ্চকর জয় বাংলাদেশের জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নাতির হাতে শতবর্ষী দাদি খুন!

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নাতির হাতে শতবর্ষী দাদি খুন!

মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ১ নং মির্জাপুর ইউনিয়নের ছাত্রাবট গ্রামে নাতির হাতে এক শতবর্ষি দাদির মর্মান্তিক খুনের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ঘাতক মনসুর আলম (৩৫) কে স্বজনরা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,  সোমবার (৩ জুলাই) দুপুর ১ টায় কথা কাটাকাটির এক পর্যায়ে কোদাল দিয়ে শুয়ে থাকা শতবর্ষি দাদীর মাথায় উপর্যপরি আঘাত করলে মাথা থেঁতলে গিয়ে মগজ বেরিয়ে পড়ে! এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়দের দাবি খুনি মনসুর আলমকে বিবাহ না করানোর অপরাধে তার দাদিকে হত্যা করেছে। তবে স্বজনরা একথা অস্বীকার করে বলেন মনসুর আলম একজন মস্তিষ্ক বিকৃত সম্পন্ন ব্যক্তি। তাকে ৫-৬ বছর আগে বিবাহ করানো হয়,তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়।
জানা যায়,নিহত নারীর নাম জোবেদা খাতুন (১০০) স্বামী মৃত আব্দুল আউয়াল। নিহত নারীর চার ছেলে ও তিন মেয়ে রয়েছে এদের মধ্যে বড় ছেলের নাম বুলবুল মিয়া, খুনি মুনসুর আলম বুলবুল মিয়ার সন্তান।
এ ব্যাপারে বুলবুল মিয়ার সাথে কথা হলে তিনি বলেন,আমার ছেলে পাগল আমার মা ও দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।
এছাড়া স্থানীয় বর্তমান মেম্বার আব্দুস সালাম ও সাবেক মেম্বার ফজলুল হক এবং মাওলানা সাব্বির আহমদ নামে এক ব্যক্তি ঘটনার সত্যতা স্বীকার করে  খুনি মনসুর আলমকে মস্তিষ্ক বিকৃত বলে দাবি করেন।
ঘটনার পর শ্রীমঙ্গল থানার পুলিশের উপ-পরিদর্শক মোঃ আমিরুল ইসলামের নেতৃত্বে আনোয়ারুল ইসলাম পাঠান ও এসআই জামালসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে এবং ধৃত মনসুরকে থানায় নিয়ে আসে।
মৃতদেহ ময়না তদন্তের জন্য সোমবার সন্ধ্যায় মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে পুলিশ পরিদর্শক (তদন্ত ওসি) আমিনুল ইসলাম বলেন, স্বজনদের ভাষ্যমতে আটক মনসুর আলম মস্তিষ্ক বিকৃত বলে জানা যায়, এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ধৃত আসামিকে আজ মঙ্গলবার  আদালতে প্রেরণ করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com