শিরোনাম :
একগুচ্ছ প্রস্তাব ব্যবসায়ীদের শিল্প খাত বাঁচাতে গভর্নরের কাছে নানা আয়োজনে পঞ্চগড়ে আর্ন্তজাতিক নার্স দিবস পালিত সিংগাইর সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জের ক্রোড়গাছা দ্বিমুখী উচ্চ বালিকা বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন লালমাইয়ে কিশোর – কিশোরী ক্লাবের বার্ষিক ক্র‍ীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মৌলভীবাজারে মেডিকেল ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবীতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত মৌলভীবাজারে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ কালীগঞ্জে প্রবাসীর বাড়ীতে হামলা ও চাঁদা দাবী প্রধান শিক্ষিকার উদাসীনতায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি সিয়াম কাউয়াদিঘী হাওর পরিদর্শনে মৌলভীবাজার জেলা প্রশাসক
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বন্দরে কমেছে আমদানি, বেড়েছে রপ্তানি

বন্দরে কমেছে আমদানি, বেড়েছে রপ্তানি

চট্টগ্রামপ্রতিনিধি:
প্রায় এক মাসের ব্যবধানে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে পণ্য রপ্তানি ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে বেড়েছে কনটেইনার হ্যান্ডলিং। তবে এক মাসের ব্যবধানে আমদানি কমেছে ১১ দশমিক ২৩ শতাংশ। গত জুন মাসের তথ্য বিশ্লেষণ করে বড় ধরনের এই অর্জনের কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

বুধবার (৫ জুলাই) দুপুরে বন্দর সচিব ওমর ফারুক যুগ-যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আমদানি রপ্তানির সঙ্গে জড়িত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, এক মাসের ব্যবধানে এতো বেশি কনটেইনার পণ্য রপ্তানি বেশ বড় অর্জন। কনটেইনার বোঝাই করে বিশ্বের নানা দেশে পাঠানো এসব পণ্যের বিনিময়ে দেশে প্রচুর বৈদেশিক মুদ্রা এসেছে। তবে রপ্তানি বাড়ার মাধ্যমে বেশি ডলার আয়ের বিপরীতে কম পণ্য আমদানির মাধ্যমে ডলার সাশ্রয় হওয়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলবে। এই ধারার মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমে আসার ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলবে।

সচিব ওমর ফারুক যুগ-যুগান্তরকে জানান, চট্টগ্রাম বন্দরের মাধ্যমে গত জুন মাসে বিশ্বের বিভিন্ন দেশে পণ্য রপ্তানি হয়েছে ৭৫ হাজার ৩৯১ টিইইউএস কনটেইনার। গত মে মাস যার পরিমাণ ছিল ৫০ হাজার ২৭৭ টিইইউএস কনটেইনার। এক মাসের ব্যবধানে কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে ২৫ হাজার ১১৪ কনটেইনার বা ৪৯ দশমিক ৯১ শতাংশ।

তিনি আরও জানান, সদ্য সমাপ্ত জুন মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হয়েছে ১ লাখ ৩ হাজার ৭৫৫ টিইইউএস কনটেইনার পণ্য। আগের মাসে যার পরিমাণ ছিল ১ লাখ ১৬ হাজার ৮৮৩ টিইইউএস পণ্য। একমাসের ব্যবধানে পণ্য আমদানি কমেছে ১৩ হাজার ১২৮ টিইইউএস কনটেইনার বা ১১ দশমিক ২৩ শতাংশ পণ্য। এর ফলে মে মাসের তুলনায় জুন মাসে কম ডলারের পণ্য আমদানি করতে হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com