শিরোনাম :
একগুচ্ছ প্রস্তাব ব্যবসায়ীদের শিল্প খাত বাঁচাতে গভর্নরের কাছে নানা আয়োজনে পঞ্চগড়ে আর্ন্তজাতিক নার্স দিবস পালিত সিংগাইর সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জের ক্রোড়গাছা দ্বিমুখী উচ্চ বালিকা বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন লালমাইয়ে কিশোর – কিশোরী ক্লাবের বার্ষিক ক্র‍ীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মৌলভীবাজারে মেডিকেল ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবীতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত মৌলভীবাজারে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ কালীগঞ্জে প্রবাসীর বাড়ীতে হামলা ও চাঁদা দাবী প্রধান শিক্ষিকার উদাসীনতায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি সিয়াম কাউয়াদিঘী হাওর পরিদর্শনে মৌলভীবাজার জেলা প্রশাসক
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পঞ্চগড়ে তেঁতুলিয়া উপজেলায় নদীর জমি নিয়ে বাণিজ্য

পঞ্চগড়ে তেঁতুলিয়া উপজেলায় নদীর জমি নিয়ে বাণিজ্য

 

পঞ্চগড় প্রতিনিধি।। পঞ্চগড়ে নদীর জমি নদী শ্রেণীভুক্ত না করে তা দিয়ে বাণিজ্য শুরু করেছে ভূমি সংশ্লিষ্ট আমলাতান্ত্রিক কর্মকর্তাদের একটি চক্র। ঘটনাটি জেলার তেতুলিয়া উপজেলার ৫ নং বুড়াবুড়ি ইউনিয়নের ভেরসা নদীর। স্বানীয়রা জানান, শুধু ব্যক্তি মালিকানাধীন জমি’ই নয় সরকারি জমি রক্ষার পরিবর্তে তা দিয়ে ব্যবসা করছেন সংশ্লিষ্ট অনেক কর্মকর্তা। এখানে নদীর জমি নদী শ্রেণীভুক্ত না করে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা দিচ্ছে দাখিলা, পরবতীর্তে উপজেলা ভূমি অফিস থেকে খারিজ, এরপর রেজিস্ট্র কেনাবেচা, সেটেলমেন্ট অফিস থেকে মাঠ পর্চা/ নতুন খতিয়ান। পানি উন্নয়ন বোর্ড পঞ্চগড় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, তেঁতুলিয়া উপজেলায় ২০১৯- ২০২০ অর্থ বছরে ১ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে ভেরসা নদীর ১০ কিলোমিটার খনন করা হয়। ৩১ মে ২০২৩ইং তারিখে এর খনন কাজ শেষ হয়। স্থানীয়রা বলেন, এস এ নকশা অনুযায়ী চলমান  নদীর যথেষ্ট মিল থাকলেও  নদীর বিভিন্ন অংশের জমির মালিক ব্যক্তি। খারিজ, দাখিলা, মাঠপর্চা, কেনাবেচা সবকিছু হচ্ছে। জমির মালিকানা কাগজের যেটুকু দূর্বলতা ছিল তেতুলিয়া উপজেলা সেটেলম্যন্ট অফিসার মোঃ মুস্তাফিজুর রহমান নতুন ডিবি খতিয়ান দিয়ে তার ঠিক করে দিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি বলেন, তেতুলিয়ার সেটেলমেন্ট অফিসার প্রতি বৃহস্পতিবারে টাকা রাখার জন্য বাড়িতে যান। তিনি টাকার বিনিময়ে সরকারি সম্পত্তি ব্যক্তি নামে করে দিতে দ্বিধাবোধ করেন না। তিনি শুধু নদীর জমি ব্যক্তি নামে করেননি। সরকারি এক নং খাস খতিয়ানভুক্ত অনেক জমি ব্যক্তি নামে করে দিয়েছেন। এমনকি তাকে ঘুষ না দেওয়ায় বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও জমির মালিক হতে পারেননি অনেকেই। তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন না করে একশ্রেণীর মানুষকে বিশেষ সুবিধা দিয়ে অন্যদের সর্বশান্ত করছেন। তবে বিষয়টি নিয়ে তেতুলিয়া উপজেলা সেটেলমেন্ট অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান বলেন ২০০৮ সালে যখন ভূমি জরিপ শুরু হয়। তখন যারা কাজ করেছিল তারা কিভাবে নদীর জমি ব্যক্তি নামে করে দিয়েছে আমি জানিনা। যারা করেছে তারা ঘুষ খেয়েই করেছে। আপনি যতদিন ধরে চাকরি করছেন এর মধ্যে ডিবি খতিয়ান দেওয়া হয়েছে। তখন আপনি বিষয়টি দেখেননি কেন? এমন প্রশ্নের কোন সদুত্তর তিনি দিতে পারেননি।  বিষয়টি নিয়ে তিনি রিপোর্ট করবেন দিনাজপুর কার্যালয়ে মর্মে গণমাধ্যম কর্মীদের অবহিত করার দীর্ঘ সময় পেরিয়ে গেল আদ্যে তিনি কোন ব্যবস্থা গ্রহণ করেননি। এমনকি সংশ্লিষ্ট নদীর জমি সম্পর্কে কি প্রতিবেদন পাঠিয়েছেন তার কোন কপি গণমাধ্যম কর্মীদের দেখাননি তিনি। তবে তিনি সাংবাদিকদের কাছ থেকে তথ্য পেয়ে মালিক দাবিকারি ব্যক্তিকে পুনরায় অফিসের ডেকে তার কাছ থেকে মোটা অংকের ঘুষের টাকা নিয়েছেন মর্মে কথিত জমির মালিক ঘুষদাতা প্রকাশ্যে বলে বেরিয়েছেন। এবং যেই খতিয়ান মূলে তিনি নিজেকে জমির মালিক দাবি করছেন সেই ক্ষতিয়ানের কোন অস্তিত্ব কোথাও পাওয়া যায়নি। যারা এই নদী দুর্নীতির সাথে জড়িত তাদের সকলকে আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এহসানের সাধারণ মানুষ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com