শিরোনাম :
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৮০ কিমি ঝড়ের শঙ্কা বগুড়ার পথে প্রধানমন্ত্রী এনসিপিতে ছাত্রলীগ-শিবির-ছাত্রদল যে কেউ যোগদান করতে পারে: নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, অনুষ্ঠানে কর্নেল অলি-রাশেদ প্রধান নির্বাচন প্রক্রিয়াকে একতরফা করার চেষ্টা চলছে: অ্যাড. শিশির মনির সোনারগাঁয়ে লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার শ্রীমঙ্গলে মৎস্যজীবীর জালে আটকা পড়লো বিশাল আকৃতির অজগর মদন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অদিত্য পোদ্দার সরকারি অফিস সময় ফাঁকি দিয়ে রোগী দেখেন প্রাইভেট ক্লিনিকে। মিরসরাইয়ে সাড়ে তিন হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শুক্রবার দুপুর ২টা ৩৫ মিনিটে চাঁদে যেতে প্রস্তুত ভারতের চন্দ্রযান-৩, চলছে কাউন্টডাউন

শুক্রবার দুপুর ২টা ৩৫ মিনিটে চাঁদে যেতে প্রস্তুত ভারতের চন্দ্রযান-৩, চলছে কাউন্টডাউন

বিজ্ঞান ও প্রযুক্তি

ছবি : আনন্দবাজার
২০১৯ সালের ৬ সেপ্টেম্বর ল্যান্ডার ‘বিক্রম’-কে চাঁদের পিঠে নামাতে গিয়ে ব্যর্থ হয়েছিল ইসরো-র চন্দ্রযান-২। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে চাঁদের মাটি ছোঁয়ার প্রস্তুতি নিয়েছে ভারতের সংস্থা। আজ শুক্রবার দুপুরে চাঁদের উদ্দেশে পাড়ি দেবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চন্দ্রযান-৩। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে তার কাউন্টডাউন।

শুক্রবার দুপুর ২টা ৩৫ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টারের লঞ্চিং প্যাড থেকে চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করা হবে।
এই অভিযান সফল হলে, চাঁদে মহাকাশযান সফলভাবে অবতরণকারী দেশগুলোর মধ্যে ভারত চতুর্থ দেশ হবে। সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের পাশাপাশি ভারতের নামও যোগ হবে।

মাত্র ৭৫ মিলিয়ন ডলারের কম বাজেটে নির্মিত এই চন্দ্রযান-৩ এবং মহাকাশ অনুসন্ধানে ভারতকে একটি শক্তিশালী শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করবে।

পূর্বের ব্যর্থতা মুছে নতুন ইতিহাস রচনার দোড়গোড়ায় দাঁড়িয়ে ভারত। ইসরোর এই চন্দ্রযাত্রার কেন্দ্রে রয়েছে এলভিএম-৩ রকেট। এটি যানটিকে শক্তি জোগাবে এবং পৃথিবীর কক্ষপথের বাইরে ঠেলে দেবে। এলভিএম-৩ হল একটি ত্রিস্তরীয় উৎক্ষেপণ যান।

এর আগে একাধিক কৃত্রিম উপগ্রহ এবং চন্দ্রযাত্রায় এই এলভিএম-৩ ব্যবহৃত হয়েছে। একে ভারতীয় রকেটের ‘বাহুবলী’ বলা হয়। এর মধ্যে দুটি স্তরে কঠিন জ্বালানি এবং একটি স্তরে তরল জ্বালানি রয়েছে। কঠিন জ্বালানি ১২৭ সেকেন্ড ধরে জ্বলে। উৎক্ষেপণের ১০৮ সেকেন্ডের মধ্যে জ্বলতে শুরু করে তরল জ্বালানি।

তা ২০৩ সেকেন্ড ধরে রকেটটি চালনা করে।
চাঁদের মাটিতে নামতে কক্ষপথে থাকা চন্দ্রযান-২ এর অরবিটারেরই সাহায্য নেবে চন্দ্রযান-৩ এর সঙ্গে যাওয়া ল্যান্ডার আর তার ভিতরে থাকা রোভার। চাঁদের মাটিতে নেমে দুই সপ্তাহ ইসরোর গবেষণা চলবে।

মিশনের উদ্দেশ্য কি?

মিশনের তিনটি প্রধান উদ্দেশ্য রয়েছে। প্রথমত, চাঁদে একটি নিরাপদ অবতরণ অর্জন করতে হবে। দ্বিতীয়ত, এর রোভারটি চন্দ্র পৃষ্ঠে ঘুরে বেড়াতে সক্ষম হতে হবে। তৃতীয়ত, চাঁদের গঠনের ওপর দৃষ্টিপাত করে বৈজ্ঞানিক পর্যবেক্ষণ পরিচালনা করা। ছয় চাকার প্রজ্ঞান রোভারে দুটি পেলোড থাকবে এবং দুটি স্পেকট্রোমিটার প্রাচীন চন্দ্রের ভূত্বক থেকে উপাদান খুঁজে বের করার চেষ্টা করবে।

সূত্র : আনন্দবাজার, রয়টার্স

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com