যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মৌলভীবাজার মডেল থানা  পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৯

মৌলভীবাজার মডেল থানা  পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৯

মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে  সাজাপ্রাপ্ত  আসামীসহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৫ জুলাই) ভোরে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং গ্রেফতারী ও সাজা পরোয়ানা তামিল সংক্রান্তে পুলিশি অভিযানে মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী এর সার্বিক তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ মশিউর রহমান এর দিক নির্দেশনায় মৌলভীবাজার সদর মডেল থানার একাধিক বিশেষ অভিযানিক টিমসহ অন্যান্য অফিসার ও ফোর্সের সহায়তায় থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়।
২ বছরের সাজা প্রাপ্ত আসামী নিখিল কুমার বৈদ্য, পিতা-ক্ষিতিশ চন্দ্র বৈদ্য, সাং-আথানগিরি,৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী রুমেল মিয়া, পিতা-মৃত ছমির মিয়া, সাং-বড়হর তিলক, উভয় থানা ও জেলা-মৌলভীবাজারসহ ৭ টি গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী যথাক্রমে ১। আক্তার মিয়া, পিতা-মৃত মোশাহিদ মিয়া, সাং-কাজিরগাঁও, ২। শাহজাহান মিয়া, পিতা-আব্দুর রাজ্জাক, সাং-মাতারকাপন, ৩। শারিফ উদ্দিন, পিতা-শেখ জয়নুল্লাহ, সাং-হিলালপুর, ৪। কুদ্দুস মিয়া, পিতা-মৃত আরজত উল্ল্যা, ৫। এনামুল হক, পিতা-মৃত রাহাত উল্লাহ মিলন, সাং-কামালপুর, ৬। কামাল মিয়া, পিতা-কুদ্দুস মিয়া, উভয় সাং-পশ্চিম শ্যামেরকোনা, ৭। রাহিম মিয়া, পিতা-মৃত আজাদ মিয়া, সাং-শ্রীবাউর, সর্ব থানা ও জেলা-মৌলভীবাজার। গ্রেফতারকৃতদের  সবাইকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার  প্রত্যক্ষ তত্ত্বাবধানে থানা এলাকায় চুরি, ডাকাতি প্রতিরোধ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার নিমিত্তে “টিম মৌলভীবাজার সদর মডেল থানা” পুলিশ বদ্ধপরিকর।
বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান ওসি তদন্ত।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com