শিরোনাম :
যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী যারা গবেষণায় সফলতা অর্জন করবে, তাদের যথাযথ মূল্যায়ন করা হবে কলকাতা হাইকোর্টে মমতা ব্যানার্জীর নিবন্ধন আছে কিনা জানতে চায় বার কাউন্সিল গাইবান্ধায় শিশু কুলসুম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত ইউনিয়নভিত্তিক উন্নয়ন তালিকা তৈরির নির্দেশ দিলেন নাসের রহমান এমপি পঞ্চগড়ে মাদক কেনা-বেচায় জড়িত থাকায় নারী সহ ৩ জনের কারাদণ্ড কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাসের শিশুর মৃত্যু ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি গতির কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা চীনে ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক শুরু
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কমেছে স্বর্ণের দাম বিশ্ববাজারে

কমেছে স্বর্ণের দাম বিশ্ববাজারে

যুগ-যুগান্তর ডেস্ক :
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি কমে যাওয়ার আভাসে শিগগিরই সুদের হার বাড়ানো বন্ধ করতে পারে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এরই প্রেক্ষিতে আপাতত স্বর্ণে বিনিয়োগ কমিয়েছেন ব্যবসায়ীরা। এতে বিশ্ববাজারে নিরাপদ আশ্রয় ধাতুটির দাম কমেছে।

বৃটিশ বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসি এক প্রতিবেদনে জানায়, সোমবার (১৭ জুলাই) স্পট মার্কেটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের দর অপরিবর্তিত রয়েছে। প্রতি আউন্সের দাম স্থির হয়েছে ১৯৫৪ ডলার ১৩ সেন্টে।

একই কার্যদিবসে ফিউচার মার্কেটে ইউএস বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। আউন্সপ্রতি দর নিষ্পত্তি হয়েছে ১৯৫৮ ডলার ১০ সেন্টে।

এরই মধ্যে মার্কিন মুদ্রা ডলারের ব্যাপক অবমূল্যায়ন ঘটেছে। গত ১ বছরেরও বেশি সময়ের মধ্যে তা সর্বনিম্নে নেমে গেছে। তাতে অন্যান্য মুদ্রা ধারণকারীদের কাছে স্বর্ণ কেনা কম ব্যয়বহুল হয়েছে।

এদিকে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র প্রকাশিত তথ্যে দেখা যায়, দেশটিতে মূল্যস্ফীতি প্রায় নিয়ন্ত্রণে চলে এসেছে। বিদায়ী জুনে সেখানে ভোক্তা মূল্য সূচক (সিপিআই) কম বেড়েছে। বিগত ২ বছরের মধ্যে যা সবচেয়ে কম।

চলতি মাসের ২৫-২৬ তারিখ বৈঠকে বসবেন ফেডের নীতি-নির্ধারকরা। বিনিয়োগকারীরা প্রত্যাশা করছেন, এবার সুদের হার বাড়ানোর ঘোষণা দিতে পারেন তারা। এরপরই তাতে ইতি টানবেন।

এক্সিনিটি প্রধান বাজার বিশ্লেষক হ্যান ত্যান বলেন, জুলাইয়ে সুদের হার বাড়াতে পারে ফেড। এরপর চলতি বছর আর তা বাড়াবে না তারা। ফলে আবার স্বর্ণের দাম ২০০০ ডলারের ওপরে উঠার আশঙ্কা রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com