শিরোনাম :
জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন দেশে বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ সাত জেলায় ১৪ জনের মৃত্যু লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন করছে’ হেজবুল্লাহ:নেতানিয়াহু লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু দেশের কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন : পার্বত্যমন্ত্রী সংসদের জ্বালানি সংকট নিরসনে সংসদে ১০ সদস্যের বিশেষ কমিটি গঠন টাঙ্গাইলে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্য গ্রেফতার শ্রীমঙ্গলে আমদানি নিষিদ্ধ ভারতীয় সিগারেট জব্দ শিরোপার খুব কাছে বার্সেলোনা গেটাফেকে হারিয়ে
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শিক্ষার্থীদের ‘জিম্মি’ করে শিক্ষকদের আন্দোলন গ্রহণযোগ্য নয় : শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের ‘জিম্মি’ করে শিক্ষকদের আন্দোলন গ্রহণযোগ্য নয় : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে চলমান শিক্ষক আন্দোলনে উসকানি রয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, আন্দোলনের পেছনে অবশ্যই উসকানি আছে। যারা জনগণকে সম্পৃক্ত করে কোনো আন্দোলন গড়ে তুলতে পারছে না, তারা একেক সময় একেক দল, গোষ্ঠীর ওপর সওয়ার হচ্ছে। শিক্ষক আন্দোলনের ওপর সওয়ার হয়েও আন্দোলনকে একটি জায়গায় নিয়ে যাওয়ার প্রচেষ্টা তাদের থাকতেই পারে।

শিক্ষার্থীদের ‘জিম্মি’ করে জাতীয়করণের দাবিতে যে আন্দোলন চলছে, তা গ্রহণযোগ্য নয় দাবি করে মন্ত্রী বলেন, “জাতীয়করণের বিষয়টি নিয়ে আমরা শিক্ষক নেতাদের সঙ্গে বসেছি, আলোচনাও করেছি। এরপর অনেক শিক্ষক বাড়ি ফিরে গেছেন। অনেকে আন্দোলনে থেকে গেছেন। তারা হয়তো আরো কিছুদিন এখানে থাকবেন।

শিক্ষকদের জায়গা তো শ্রেণিকক্ষে। শিক্ষার্থীদের ‘জিম্মি’ করে এ ধরনের আন্দোলন গ্রহণযোগ্য নয়।”
সোমবার (২৪ জুলাই) আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, জাতীয়করণের বিষয়টিও শিক্ষকদের কাছে স্পষ্ট নয়।

কারণ যারা সরকারি কর্ম কমিশনের মাধ্যমে সরকারি স্কুল ও কলেজে নিয়োগ পান আবার যারা বেসরকারি এমপিওভুক্ত তাদের এক জায়গায় নিয়ে আসতে গেলে কী পদ্ধতিতে আনা যাবে, আদৌ আনা যাবে কি না নানা প্রশ্ন রয়েছে। এটি হঠাৎ করে আন্দোলন করে আদায়ের বিষয় নয়।
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে দুটি কমিটি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এ দুটি কমিটি দ্রুত প্রতিবেদন দেবে। প্রতিবেদন অনুযায়ী সরকার পরবর্তী পদক্ষেপ নেবে। আমি আশা করব, সব শিক্ষক দ্রুত শ্রেণিকক্ষে ফিরে যাবেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com