যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

দুই বাংলাদেশীকে পিটুনি দিয়ে মৌলভীবাজারের জুড়ী সীমান্তে ফেলে যায় বিএসএফ

দুই বাংলাদেশীকে পিটুনি দিয়ে মৌলভীবাজারের জুড়ী সীমান্তে ফেলে যায় বিএসএফ

মৌলভীবাজার প্রতিনিধি।।
ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশী দুই নাগরিককে বেধড়ক পিটুনি দিয়ে মৌলভীবাজারের জুড়ী উপজেলার লাঠিটিলা সীমান্ত এলাকায় ফেলে যায় ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ)।
সোমবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য জুড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে।
তারা হচ্ছে জাহাঙ্গীর আলী (২৪), পিতা- আমসারী আলী (ভান্ডারী), গ্রাম- আটঘুরীপাড়া, থানা- ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম ও হৃদয় শেখ (২৪), পিতা- আজগর শেখ, গ্রাম- নতুনবাজার চর, থানা- রুপসা, খুলনা।
হাসপাতালে চিকিৎসারত জাহাঙ্গীর ও হৃদয় জানান- কাজের উদ্দেশ্যে ২১ জুলাই খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ওরা ভারতে যায়। সেখান থেকে ট্রেনে করে আগরতলা যাচ্ছিল। কিন্তু টিকিট না থাকায় টিটিই তাদের আটক করে পিটুনি দিয়ে স্থানীয় থানায় হস্তান্তর করে। ওই থানায় দুই রাত রেখে উলঙ্গ করে অমানবিক মারপিট করা হয়। রবিবার বিএসএফ-এর নিকট তাদের হস্তান্তর করে পুলিশ। বিএসএফ তাদেরকে ক্যাম্পে আটকে রেখে তৃতীয় দফা পিটুনির পর সোমবার (২৪ জুলাই) ভোরে মৌলভীবাজারের জুড়ীর লাঠিটিলা সীমান্তের ১৮০০ থেকে ১৮০১ নাম্বার পিলার দাগ নালাপুঞ্জি নামক গেইটের মধ্য দিয়ে বাংলাদেশ সীমান্তের নদীতে ফেলে যায়। এদের একজন স্থানীয় লোকজনকে বিষয়টি জানালে স্থানীয়রা বিজিবি-কে খবর দেয়। লাঠিটিলা ক্যাম্পের বিজিবি সদস্যরা পুলিশকে খবর দেন এবং তাদেরকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ৫২ ব্যাটালিয়নের লাঠিটিলা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মোহাম্মদ গাউস ঘটনার সত্যতা স্বীকার করলে ও কোনো মন্তব্য করতে রাজী হন নি তিনি।
জানতে চাইলে জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, বিজিবির অভিযোগ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে তাদের অবস্থা খারাপ হওয়ার কারণে চিকিৎসাধীন আছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com