শিরোনাম :
বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১ কুমারখালীতে রাতে ছাত্রলীগের মিছিলের ভিডিও ফেসবুকে, দিনে গ্রেফতার ৩ হবিগঞ্জের হাওরে তলিয়েছে ২ হাজার ৭১০ হেক্টর জমির পাকা ধান লালমাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বই নকল করে ইন্টারনেটে ছড়িয়ে দিলে ব্যবস্থা : মোস্তাফা জব্বার

বই নকল করে ইন্টারনেটে ছড়িয়ে দিলে ব্যবস্থা : মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক:

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বই নকল করে পিডিএফ বানিয়ে ইন্টারনেটে ছেড়ে দেওয়া হচ্ছে। ইন্টারনেট থেকে বইটা ডাউনলোড করে বিনা পয়সায় নিয়ে যাচ্ছে মানুষ। বই নকল করে ইন্টারনেটে ছড়িয়ে দিলে ব্যবস্থা নেওয়া হবে।

আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ‘৪২তম বার্ষিক সভা-২০২২’ এ তিনি এ কথা জানান। সভাটির আয়োজন করে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস)।

মন্ত্রী বলেন, বই নকল করে পিডিএফ বানিয়ে ইন্টারনেট ছড়িয়ে দেওয়া বন্ধ করার ক্ষমতা আমার আছে। আমি প্রকাশকদের অনুরোধ করবো আপনারা যদি এমন লিংক দেখেন তাহলে জানাবেন। এইটা বন্ধ করে দেওয়ার দায়িত্ব আমার। বই নকল করে ইন্টারনেটে ছড়িয়ে দিলে এইটা তালা মারার ক্ষমতাটা আমার আছে, তালাটা আমি দিয়ে দেবো এটা নিশ্চিত থাকেন।
প্রকাশনার ব্যয় বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, প্রকাশনার ব্যয় বাড়ছে কাগজের দামও বাড়ছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে আপনাদের এই শিল্পকে শক্তিশালী একটি ইন্ডাস্ট্রিতে রূপান্তরিত করতে হবে।

এর আগে সভায় বাপুসের একটি ওয়েবসাইট উদ্বোধন করেন মন্ত্রী। বার্ষিক সভায় আরও বক্তব্য দেন বাপুসের সভাপতি আরিফ হোসেন ছোটন, সহ-সভাপতি কায়সার -ই-আলম প্রধান, শ্যামল পাল, মির্জা আলী আশরাফ কাশেম ও মাজহারুল ইসলাম।

অনুষ্ঠানে ‘বাপুস: স্মার্ট বাংলাদেশ গঠনে দৃঢ়প্রত্যয়ী’ শীর্ষক লিখিত বক্তব্য তুলে ধরেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহ-সভাপতি শ্যামল পাল।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com