শিরোনাম :
ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী মৌলভীবাজার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে জাতীয় প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত আলমডাঙ্গার সাহেবপুরে ‘নসিব-৫৫’ ভুট্টা বীজে ফলন বিপর্যয়, ক্ষতিপূরণ দাবিতে কৃষকদের ক্ষোভ পলাশবাড়ীতে ব্র্যাক সিডের উদ্যোগে হাইব্রিড ধান উৎপাদন বৃদ্ধিতে কর্মশালা জামালগঞ্জে সরকারি অনুষ্ঠানে বিশৃঙ্খলা: আমন্ত্রণ না দেওয়াকে ‘ভুল’ বললেন স্বাস্থ্য কর্মকর্তা বুড়িমারী আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন নতুন কমিটি গঠন গভীর রাতে ঘরে ঢুকে ৮ ভরি স্বর্ণ ও লক্ষাধিক টাকা চুরি, অভিযুক্ত কিশোর মুসা খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ-সড়ক অবরোধ সিলেটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আদালত আমলে নেননি যুগান্তর সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ

আদালত আমলে নেননি যুগান্তর সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক সাইফুল আলমের বিরুদ্ধে মানহানির অভিযোগ আমলে নেননি আদালত।
বুধবার (১৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালতে অভিযোগটি করেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু।

অভিযোগটির আরজিতে যুগান্তরের কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিনকে এক নম্বর এবং যুগান্তর সম্পাদক সাইফুল আলমকে দুই নম্বর আসামি করা হয়।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে সাইফুল আলমকে বাদ দিয়ে জসিম উদ্দিনের বিরুদ্ধে মামলাটি আমলে নিয়ে ১৭ সেপ্টেম্বর তাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ৯ আগস্ট বাদী বন্যাদুর্গতদের ত্রাণ দেওয়ার জন্য কক্সবাজারে যান। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে এসএমই করপোরেশনের ভোগদখলীয় সম্পত্তিতে সন্ত্রাসীদের হামলায় আহত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের দেখতে যান এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন তিনি। সেখানে কারও সঙ্গে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তা সত্ত্বেও ১০ আগস্ট ‘স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবুর কাণ্ড: কক্সবাজারে শত কোটি টাকার জমি দখল’ শিরোনামে প্রতিবেদন পত্রিকায় ছাপা হয়।

অভিযোগে আরও বল হয়, পরে স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদকের বরাত দিয়ে একটি প্রতিবাদলিপি পাঠানো হয়, যা দৈনিক যুগান্তরে প্রকাশিত হয়। কিন্তু দৈনিক যুগান্তর পত্রিকার অনলাইন ভার্সন থেকে নিউজটি রিমুভ করা হয়। কিন্তু পত্রিকায় এ সম্পর্কে কোনো প্রতিবেদন প্রকাশ না করায় বাদী সংক্ষুব্ধ হয়ে সংবাদের কপি নিয়ে কলাবাগান থানায় মামলা করতে যান। থানা মামলা না নিয়ে তাকে আদালতে যাওয়ার পরামর্শ দেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com