শিরোনাম :
লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় তিন ধাপে ছুটিসহ নানা প্রস্তুতি গাইবান্ধায় ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ, দুদকের গণশুনানি অনুষ্ঠিত  আটোয়ারীতে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান, ২ লাখ টাকা জরিমানা পাটগ্রামে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের প্রতিবাদী মানববন্ধন পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার লামায় পর্যটন ও নিরাপত্তা আমাদের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত লামায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনায় ২ লাখ টাকা অর্থদণ্ড
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

৫০৬ কোটি টাকার তেল-ডাল কেনা হবে টিসিবির জন্য

৫০৬ কোটি টাকার তেল-ডাল কেনা হবে টিসিবির জন্য

নিজস্ব প্রতিবেদকঃ
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ৫০৬ কোটি ৯ লাখ টাকায় সয়াবিন তেল, রাইস ব্রান অয়েল এবং মসুর ডাল কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

৫০৬ কোটি ৯ লাখ টাকা দিয়ে ২৩১ কোটি ৫৯ লাখ টাকার তেল এবং ২৭৪ কোটি ৫০ লাখ টাকার মসুর ডাল কেনা হবে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে টিসিবির জন্য ২০২৩-২৪ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৮০ লাখ লিটার সয়াবিন তেল সিটি এডিবল অয়েল লিমিটেড থেকে ১২৮ কোটি ২৪ লাখ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে প্রতি লিটার সয়াবিন তেলের দাম পড়বে ১৬০ টাকা ৩০ পয়সা।

আরেকটি প্রস্তাবে টিসিবির জন্য স্থানীয়ভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে ৬৫ লাখ লিটার রাইস ব্রান তেল ১০৩ কোটি ৩৫ লাখ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে প্রতি লিটারের দাম পড়বে ১৫৯ টাকা। মজুমদার প্রডাক্টস লিমিটেড এবং এমআরটি এগ্রো প্রডাক্টস লিমিটেড থেকে এই তেল কেনা হবে।

সাঈদ মাহবুব খান বলেন, মন্ত্রিসভা কমিটিতে তেল কেনার দুটি প্রস্তাব দেওয়ার পাশাপাশি মসুর ডাল কেনার দুটি প্রস্তাব নিয়ে আসে বাণিজ্য মন্ত্রণালয়। এ দুটি প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে স্থানীয়ভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে বসুন্ধরা ফুড বেভারেজ লিমিটেড এবং ফুলপুর অ্যাগ্রো সিটি থেকে ৬ হাজার মেট্রিক টন মসুর ডাল ৬৬ কোটি ৬০ লাখ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এক্ষেত্রে প্রতিকেজি মসুর ডালের দাম পড়বে ১১১ টাকা।

অন্য এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২১ হাজার মেট্রিক টন মসুর ডাল স্থানীয়ভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে ২০৭ কোটি ৯০ লাখ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে। নাবিল নাভা, বসুন্ধরা ফুড বেভারেজ, ফুলপুর অ্যাগ্রো সিটি এবং ডিআই ট্রেডার্স থেকে এই মসুর ডাল কেনা হবে। এতে প্রতি কেজি মসুর ডালের দাম পড়বে ৯৯ টাকা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com