শিরোনাম :
দেশের স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ এবার কোরবানির অপেক্ষায় ‘ডোনাল্ড ট্রাম্প’ শরীয়তপু হুইপের টিস্যুবক্স নিক্ষেপ নিয়ে অপপ্রচার, র প্রেস ক্লাবের তীব্র নিন্দা চট্টগ্রাম ডিজেলের বড় চালান এলো বন্দরে মিরপুরে নাহিদের গতিতে বিধ্বস্ত পাকিস্তান, রোমাঞ্চকর জয় বাংলাদেশের জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ চার মাসের সর্বনিম্নে ভারতের

বৈদেশিক মুদ্রার রিজার্ভ চার মাসের সর্বনিম্নে ভারতের

প্রতীকী ছবি
নিজস্ব প্রতিবেদক:

গত প্রায় চার মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। জানা গেছে, ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ টানা দ্বিতীয় সপ্তাহে কমেছে এবং গত ১৫ সেপ্টেম্বর সপ্তাহ শেষে রিজার্ভ ৫৯৩ দশমিক ০৪ বিলিয়ন ডলারে নেমে এসেছে। সুতরাং আগের সপ্তাহের তুলনায় ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে ৮৬০ মিলিয়ন মার্কিন ডলার।

শুক্রবার ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) এ তথ্য প্রকাশ করেছে।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে টানা দ্বিতীয় সপ্তাহের মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস পেয়েছে। আর এতে করে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভের বর্তমান মূল্য ৪ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থায় নেমে গেছে বলে উল্লেখ করা হচ্ছে।
মূলত বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাসের পেছনে গত বছর থেকে বৈশ্বিক উন্নয়নের কারণে সৃষ্ট চাপের মধ্যে ভারতীয় রুপিকে রক্ষা করার জন্য আরবিআইয়ের গৃহীত পদক্ষেপগুলোকে দায়ী করা হচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংক আরবিআই প্রকাশিত উইকলি স্ট্যাটিসটিকাল সাপ্লিমেন্ট অনুসারে, বৈদেশিক মুদ্রার রিজার্ভের একটি প্রধান উপাদান বৈদেশিক মুদ্রার সম্পদও ৫১১ মিলিয়ন ডলার হ্রাস পেয়ে ৫২৫ দশমিক ৯১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালের অক্টোবর মাসে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেকর্ড উচ্চতায় উঠেছিল। সেসময় দেশটির রিজার্ভ দাঁড়ায় ৬৪৫ বিলিয়ন বা ৬৪ হাজার ৫০০ কোটি ডলারে। সূত্র: রয়টার্স

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com