শিরোনাম :
জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন দেশে বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ সাত জেলায় ১৪ জনের মৃত্যু লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন করছে’ হেজবুল্লাহ:নেতানিয়াহু লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু দেশের কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন : পার্বত্যমন্ত্রী সংসদের জ্বালানি সংকট নিরসনে সংসদে ১০ সদস্যের বিশেষ কমিটি গঠন টাঙ্গাইলে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্য গ্রেফতার শ্রীমঙ্গলে আমদানি নিষিদ্ধ ভারতীয় সিগারেট জব্দ শিরোপার খুব কাছে বার্সেলোনা গেটাফেকে হারিয়ে
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

দীর্ঘ ১৮ বছর পর সিংগাইরে আলোচিত খোরশেদ আলম হত্যা মামলার ৫ আসামীর যাবজ্জীবন কারাদন্ড

দীর্ঘ ১৮ বছর পর সিংগাইরে আলোচিত খোরশেদ আলম হত্যা মামলার ৫ আসামীর যাবজ্জীবন কারাদন্ড

মুহ. মিজানুর রহমান বাদল,
মানিকগঞ্জের সিংগাইরে দীর্ঘ ১৮ বছর পর আলোচিত খোরশেদ আলম হত্যা মামলার ৫
আসামীর যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।
যাবজ্জীবন প্রাপ্ত আসামীরা হলেন, উপজেলার চারিগ্রাম ইউনিয়নের জাইল্যা গ্রামের
আ. রশিদের ছেলে মো. শাহিনুর রহমান, দাশেরহাটি গ্রামের আহাম্মদ দেওয়ানের ছেলে
লিটন, একই গ্রামের আতোয়ারের ছেলে রিপন, দক্ষিণ চারিগ্রামের মৃত সামেজদ্দিনের
ছেলে মৃত উজ্জল ও যশোরের ঝিকরগাছা উপজেলার গাবুরা গ্রামের মৃত মতলব মোড়লের ছেলে
শহিদুল ইসলাম।
সোমবার (২৩ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক
সাবিনা ইয়াসমিন এ রায় দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের
মালু বেপারীর ছেলে খোরশেদ আলম চারিগ্রাম বাজারে টেইলার্সের ব্যবসা করতেন। ২০০৫
সালের ২ অক্টোবর রবিবার রাতে সে প্রতিদিনের মত খোরশেদ আলম মোটরসাইকেল যোগে
বাড়িতে আসছিলেন। পথিমধ্যে দাসের হাটি গ্রামের চকে র্নিমাণাধীন সেতুর ঢালে
পৌছালে পূবর্ থেকে ওৎ পেতে থাকা অজ্ঞাতনামা ৪/৫ জন মুখোশধারী ব্যক্তিরা তার গতি
রোধ করে হত্যার উদ্দেশ্যে ডেগার দিয়ে এলোপাথারি আঘাত করে। এ সময় তার ব্যবহৃত
মোটরসাইকেল, মোবাইল ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় পরদিন সকালে
স্থানীরা আলমের ক্ষত-বিক্ষত মৃতদেহ দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ
উদ্ধার করে। এ ঘটনায় অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে মামলা করা হয়। দীর্ঘ তদন্ত শেষে
পুলিশ আদালতে চার্জশীট দাখিল করেন। এ ঘটনায় আসামীরা হাজত বাস করেন। এর মধ্যে
মামলার ৪ নং আসামী উজ্জল পালিয়ে বিদেশে পাড়ি জমায়। সেখানে চাকুরিরত অবস্থায়
উজ্জল মারা যায়। সোমবার দুপুরে ৩ আসামীর উপস্থিতে রায় ঘোষণা করা হয়। বিচারক ৪
আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা অথদন্ড ও অনাদায়ে ৬ মাসের
সশ্রম কারাদন্ড প্রদান করেন। এ মামলার অন্য আসামী শহিদুলকে ২ বছরের সশ্রম কারাদন্ড ও
৫ হাজার টাকা অথদন্ড অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। মামলার
অন্য পলাতক আসামীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com