নিজস্ব প্রতিবেদক:
আবারও দেশের বাজারে বাড়ল সোনার দাম। সব থেকে ভালো মানের এক ভরি সোনার দাম ২ হাজার ৩৩২ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের এক ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ২ হাজার ৮৭৬ টাকা। এর আগে কখনো দেশের বাজারে সোনার এত দাম হয়নি।
বৃহস্পতিবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সোনার নতুন দাম নির্ধারণ করেছে। শুক্রবার থেকে এটি কার্যকর করা হবে।
বিস্তারিত আসছে…
Leave a Reply