শিরোনাম :
আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় তিন ধাপে ছুটিসহ নানা প্রস্তুতি গাইবান্ধায় ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ, দুদকের গণশুনানি অনুষ্ঠিত  আটোয়ারীতে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান, ২ লাখ টাকা জরিমানা পাটগ্রামে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের প্রতিবাদী মানববন্ধন পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ভারত থেকে ডিম আমদানী শুরু হলো

ভারত থেকে ডিম আমদানী শুরু হলো

নিজেস্ব প্রতিবেদক:
আমদানি করা প্রতি পিস ডিম ভারতীয় বাজার থেকে ক্রয় করা হয়েছে বাংলাদেশি ৫ টাকা ৩০ পয়সা দরে। কাস্টমসের শুল্ক পরিশোধ ও ডিম পরিবহন খরচ দিয়ে বেনাপোল পর্যন্ত প্রতি পিস ডিমের মূল্য দাঁড়িয়েছে ৮ টাকা ৫৭ পয়সা।

বাণিজ্যিক সংশ্লিষ্টরা বলছেন, ভারত থেকে এভাবে ডিম আমদানি করা হলে ডিমের বাজারে যে ঊর্ধ্বগতি তা কমে আসবে। জানা গেছে, বাজার নিয়ন্ত্রণে গত ১৮ সেপ্টেম্বর ভারত থেকে ডিম আমদানির কথা জানিয়েছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

সে অনুযায়ী প্রথম ধাপে ভারত থেকে ৪ কোটি পিস ডিম আমদানির অনুমতি দেয় সরকার। পরবর্তীতে আরও ৬ কোটি পিস ডিম আমদানির অনুমতি দিয়ে মোট ১০ কোটি পিস ডিম আমদানির অনুমতি দেওয়া হয়।

এর মধ্যে ১ম চালানে রবিবার ঢাকার রামপুরার বিডিএস করপোরেশন নামের একটি প্রতিষ্ঠান ভারতের মেসার্স কানুপ নামের অপর একটি রপ্তানিকারক প্রতিষ্ঠানের কাছ থেকে ৬১ হাজার ৯৫০ পিস ডিম আমদানি করে।

সন্ধ্যায় ডিম বোঝাই ১টি ট্রাক বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করে। আমদানি করা প্রতি পিস ডিম ভারতীয় বাজার থেকে ক্রয় করা হয়েছে বাংলাদেশি ৫ টাকা ৩০ পয়সা দরে। কাস্টমসের শুল্ক পরিশোধ ও ডিম পরিবহন খরচ দিয়ে প্রতি পিস ডিমের মূল্য দাঁড়িয়েছে ৮ টাকা ৫৭ পয়সা। দেশের দশটি প্রতিষ্ঠানকে এক কোটি করে ডিম আমদানির অনুমোদন দেওয়া হয়েছিল।

অনুমোদিত আমদানিকারক প্রতিষ্ঠানগুলো হলো- মেসার্স মীম এন্টারপ্রাইজ, প্রাইম এনার্জি ইম্পোর্টার্স অ্যান্ড সাপলাইয়ার্স, টাইগার ট্রেডিং, অর্ণব ট্রেডিং লিমিটেড, চিস গ্যালারি, পপুলার ট্রেড সিন্ডিকেট, মেসার্স রিপা এন্টারপ্রাইজ, এস এম করপোরেশন, বিডিএস করপোরেশন ও মেসার্স জুনুর ট্রেডার্স।

বেনাপোল দিয়ে আমদানি করা ডিমগুলো খাওয়ার উপযোগী কিনা তা জানতে চাইলে শার্শা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিনয় কৃষ্ণ মন্ডল জানান, আজ প্রথম ভারত থেকে বাংলাদেশে ২৯৫ প্যাকেজে ৬১ হাজার ৯৫০ পিস ডিম আমদানি করা হয়েছে। ডিমগুলো সরেজমিনে পরিবীক্ষণ করে খাওয়ার উপযোগী মনে করে ছাড়পত্র দিয়েছি আমরা।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক চেকপোস্ট কাস্টমসবিষয়ক সম্পাদক, সুলতান মাহমুদ বিপুল বলেন, ডিমের বাজারের অস্থিরতা নিরশনের জন্য বাংলাদেশ সরকার ডিম আমদানির যে অনুমতি দিয়েছে তারই পরিপ্রেক্ষিতে বেনাপোল বন্দর দিয়ে ডিম আমদানি শুরু হয়েছে। আমি মনে করছি, এভাবে ডিম আমদানি হলে বাংলাদেশের মানুষ অল্পমূল্যে ডিম ক্রয় করতে পারবেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে বেনাপোল কাস্টম হাউসের কমিশনার মো. আব্দুল হাকিম বলেন, ভারত থেকে বাংলাদেশে ডিমের ট্রাক প্রবেশের সঙ্গে সঙ্গে কাস্টমস কর্মকর্তারা সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করে ছাড় প্রদান করেছেন। আমরা এসব পণ্য অগ্রাধিকার ভিত্তিতে বন্দর থেকে ছেড়ে দিচ্ছি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com