শিরোনাম :
জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন দেশে বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ সাত জেলায় ১৪ জনের মৃত্যু লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন করছে’ হেজবুল্লাহ:নেতানিয়াহু লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু দেশের কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন : পার্বত্যমন্ত্রী সংসদের জ্বালানি সংকট নিরসনে সংসদে ১০ সদস্যের বিশেষ কমিটি গঠন টাঙ্গাইলে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্য গ্রেফতার শ্রীমঙ্গলে আমদানি নিষিদ্ধ ভারতীয় সিগারেট জব্দ শিরোপার খুব কাছে বার্সেলোনা গেটাফেকে হারিয়ে
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কুমিল্লায় দুই সাংবাদিককে পিটুনির ঘটনায় এমপি বাহারকে শোকজ

কুমিল্লায় দুই সাংবাদিককে পিটুনির ঘটনায় এমপি বাহারকে শোকজ

কুমিল্লা প্রতিনিধি

আকম বাহাউদ্দিন বাহার

কুমিল্লায় একাত্তর টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক ও ক্যামেরাপার্সনের ওপর হামলার ঘটনায় কুমিল্লা-৬ (সদর) আসনের নৌকার প্রার্থী আকম বাহাউদ্দিন বাহার এমপিকে শোকজ করা হয়েছে। আগামী ২৪ ডিসেম্বর তাকে অথবা তার উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে নির্বাচনী অনুসন্ধান কমিটি কুমিল্লা-৬ এর অস্থায়ী কার্যালয়ে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়।

শুক্রবার কুমিল্লা-৬ সংসদীয় আসনে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন ইকবাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এবিষয়টি জানানো হয়।

শোকজের ওই নথিতে উল্লেখ করা হয়, গত ২০ ডিসেম্বর আপনার (এমপি বাহার) নির্বাচনী প্রচারণাকালে কুমিল্লা নগরীর শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের ফটকে আপনার নির্দেশে আপনার নেতাকর্মীরা পেশাগত দায়িত্ব পালনকালে একাত্তর টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক কাজী এনামুল হক ফারুক ও ক্যামেরাপার্সন সাইদুর রহমান সোহাগের ওপর হামলা করে মোবাইল ফোন ও লাইভ ডিভাইস ছিনিয়ে নিয়ে যান। আপনার পিএস ক্যামেরাপার্সন সোহাগকে এলোপাতাড়ি মারধর করেন। আপনি সাংবাদিকদের দেখে ‘কোনো টিভির সাংবাদিক আমার কাভারেজে আসবে না’ মর্মে তিক্ত মন্তব্য করেন। আপনি একাত্তর টিভির সাংবাদিকদের দেখে তেড়ে আসেন ও অকথ্য ভাষায় গালাগাল করেন। আপনার, আপনার পিএস ও আপনার নেতাকর্মীদের অনুরুপ কার্যকলাপ নির্বাচনী প্রচারকালে উচ্ছৃঙ্খল আচরণের সামিল যা অবাধ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশের পরিপন্থী। এতে আপনি, আপনার পিএস ও আপনার নেতাকর্মীরা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা স্পষ্ট লঙ্ঘন করেছেন মর্মে প্রতীয়মান হয়। এমতাবস্থায় আপনিসহ আপনার পিএস ও বর্ণিত ঘটনার সাথে জড়িত নেতাকর্মীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কেন নির্বাচন কমিশনে সুপারিশসহ প্রতিবেদন প্রেরণ করা হবে না তৎ মর্মে আগামী ২৪ ডিসেম্বর নির্বাচনী অনুসন্ধান কমিটি, কুমিল্লা-৬ এর অস্থায়ী কার্যালয় কুমিল্লা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল স্বয়ং অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে কারণ দর্শানোর জন্য আপনাকে নির্দেশ দেওয়া গেল।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com