শিরোনাম :
জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন দেশে বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ সাত জেলায় ১৪ জনের মৃত্যু লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন করছে’ হেজবুল্লাহ:নেতানিয়াহু লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু দেশের কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন : পার্বত্যমন্ত্রী সংসদের জ্বালানি সংকট নিরসনে সংসদে ১০ সদস্যের বিশেষ কমিটি গঠন টাঙ্গাইলে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্য গ্রেফতার শ্রীমঙ্গলে আমদানি নিষিদ্ধ ভারতীয় সিগারেট জব্দ শিরোপার খুব কাছে বার্সেলোনা গেটাফেকে হারিয়ে
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পঞ্চগড়-২ আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেলমন্ত্রীকে শোকজ

পঞ্চগড়-২ আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেলমন্ত্রীকে শোকজ

পঞ্চগড়প্রতিনিধি;
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পঞ্চগড়-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধানী কমিটি।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড়-২ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ ইসমাইল হোসাইন লিখিতভাবে এ নোটিশ দেন।

নোটিশে উল্লেখ করা হয়েছে, গত শনিবার (২৩ ডিসেম্বর) জেলার দেবীগঞ্জ উপজেলার পামুলীতে এবং সোমবার (২৫ ডিসেম্বর) বোদা উপজেলার চন্দনবাড়ী এলাকায় নির্বাচনী সভায় অংশ নিয়ে বক্তব্য দেন পঞ্চগড়-২ আসনের নৌকার প্রার্থী ও রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

সেই সভায় কেন্দ্রে ভোট দিতে না গেলে তাদের তালিকা করার হুমকি দিয়ে বক্তব্যে রেলমন্ত্রী বলেছেন, ‘একটি দল বের হয়েছে। তারা বলছে, ভোট দেবে না। তাদের কথায় যদি কেউ ভোট দিতে কেন্দ্রে না যায়, তাহলে ভোট দেওয়া নিয়ে আমরা দুটি লিস্ট করছি, একটি কারা ভোট দিতে কেন্দ্রে যাচ্ছে আর একটিতে থাকবে, কারা যাচ্ছে না। আপনি সরকারি সুযোগ-সুবিধা নেবেন আর নাগরিক অধিকার ভোট দিতে যাবেন না, তা হবে না।’

এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এতে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা লঙ্ঘন হওয়ায় কেন আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে না, তা বুধবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে ব্যাখ্যা দিয়ে জানাতে নোটিশ দেওয়া হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com