নিজস্বপ্রতিবেদক:
মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী হয়েছেন আব্দুর রহমান। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
গতকাল মন্ত্রী-প্রতিমন্ত্রী কারা হচ্ছেন তাদের নাম জানা গেলেও কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তা জানা যায়নি। আজ বঙ্গভবনে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর বিষয়টি জানানো হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভার ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রীকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে বঙ্গভবনে তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২২ আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বাংলাদেশ আওয়ামী লীগ। গতকাল ১০ জানুয়ারি শপথ নেন নতুন সংসদ সদস্যরা। শপথ নেওয়ার পর আওয়ামী লীগের সংসদ সদস্যরা সর্বসম্মতিক্রমে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাদের সংসদীয় দলের নেতা নির্বাচিত করেন।
Leave a Reply