জ্যেষ্ঠ প্রতিবেদক
শাহবাগ থানার ডাম্পিং স্টেশনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (৫ মার্চ) বিকেল ৩টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পলাশী এবং সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ৩টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
মূলত শাহবাগ থানার পেছনে জব্দ করা পুরাতন গাড়িতে আগুনের ঘটনা ঘটে৷
এর আগে, দুপুর ২টা ৪৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার লিমা খানম।
তিনি জানান, শাহবাগ থানার যেখানে জব্দকৃত গাড়ি রাখা হয় সেই অংশ আগুন লেগেছে। এ ঘটনায় তিনটি ইউনিট কাজ করছে।
Leave a Reply